সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরানে বিষাক্ত বৃষ্টির আশঙ্কা, তেল স্থাপনায় হামলার পর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম
ইরানে বিষাক্ত বৃষ্টির আশঙ্কা, তেল স্থাপনায় হামলার পর সতর্কবার্তা

তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজাদী টাওয়ারের কাছে হামলার পর একটি বিস্ফোরণ ঘটে। (ছবি/এএফপি)

ইরানের ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে বলেছে, রাজধানী তেহরানে শিগগিরই বিষাক্ত বৃষ্টি হতে পারে। ইসরায়েলের হামলায় তেল সংরক্ষণাগার ও তেল স্থাপনায় আগুন লাগার পর বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক পদার্থ থেকে এই বৃষ্টি হলে মানুষের ত্বকে পোড়া সৃষ্টি এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে বলে তারা জানিয়েছে।

রোববার ভোরে দেওয়া সতর্কবার্তায় সংস্থাটি তেহরানের বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এমনকি বৃষ্টি থেমে যাওয়ার পরও বাইরে না যেতে বলা হয়েছে। কারণ গরম মাটিতে বা বিভিন্ন পৃষ্ঠে জমে থাকা অম্লীয় ক্ষুদ্র কণার বাষ্প বাতাসে মিশে গেলে বিষাক্ততার মাত্রা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এতে দীর্ঘমেয়াদি ফুসফুস ও ত্বকের রোগের ঝুঁকি তৈরি হতে পারে।

নাগরিকদের খাবারের প্যাকেট ভালোভাবে মুছে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, পাত্রের গায়ে থাকা অতি ক্ষুদ্র অম্ল কণা খুলে দেওয়ার সময় খাবারের ভেতরে ঢুকে যেতে পারে। পাশাপাশি সম্ভব হলে পানির পরিশোধন যন্ত্র বদলে ফেলতে বলা হয়েছে, কারণ বিষাক্ত পানি পুরোনো ছাঁকনি নষ্ট করে দিতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত রাতের বোমা হামলার পর তেহরানে ভয়াবহ দৃশ্য দেখা গেছে। উত্তর-পশ্চিম তেহরানের শাহরান তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে এবং আকাশজুড়ে বিশাল ধোঁয়ার স্তম্ভ দেখা যায়। অনেক জায়গায় জ্বলন্ত তেল নর্দমা পথে ছড়িয়ে পড়ায় পুরো রাস্তা জুড়ে আগুন জ্বলতে দেখা গেছে। শহরের বাসিন্দারা বাতাসে তীব্র পোড়া গন্ধ থাকার অভিযোগও করেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। ইসরায়েল দক্ষিণ লেবানন ও বৈরুতে হামলা চালিয়েছে এবং তেহরানের তেল সংরক্ষণাগারেও আঘাত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পরবর্তী ধাপে আরও “অনেক চমক” থাকবে।

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেশম দ্বীপের একটি লবণমুক্ত পানি উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের কেন্দ্র মরুভূমি অঞ্চলে পানীয় জলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে ইরানের হামলায় বাহরাইনের একটি লবণমুক্ত পানি উৎপাদন কেন্দ্রে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

সংঘাত শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকে। সরকারি হিসাবে এ পর্যন্ত ইরানে অন্তত ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ শিশু ও প্রায় ২০০ নারী রয়েছেন। লেবাননে ৩০০-র বেশি এবং ইসরায়েলে প্রায় এক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

এই সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুদ্ধ চলতে থাকলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়বে এবং তা বৈশ্বিক অর্থনীতিকে বড় চাপের মধ্যে ফেলবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোর ওপর আক্রমণ আরও বাড়াতে পারে। তার ভাষায়, “আমাদের ওপর যত চাপ বাড়বে, আমাদের প্রতিক্রিয়াও তত শক্তিশালী হবে।”

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক