সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঐক্যের বার্তা দিয়ে বিদেশি দূতদের আশ্বস্ত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ পিএম
ঐক্যের বার্তা দিয়ে বিদেশি দূতদের আশ্বস্ত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বহুজাতিক ও বহুধর্মীয় রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার টিকে থাকা নির্ভর করছে “এক পরিবার” হিসেবে পরস্পরকে গ্রহণ করার মানসিকতার ওপর। তিনি জোর দিয়ে বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতাই দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে, যা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার শক্তি তার বৈচিত্র্যে, আর সেই বৈচিত্র্যকে ধারণ করার মধ্যেই নিহিত রয়েছে জাতীয় ঐক্যের ভিত্তি।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের টিকে থাকা নির্ভর করে একে অপরকে একটি বৃহৎ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার সক্ষমতার ওপর।” বিভিন্ন প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সময় এই সহনশীলতা ও সম্প্রীতির চর্চা আরও স্পষ্ট হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

উদাহরণ হিসেবে তিনি চীনা নববর্ষ, পঙ্গল এবং চলমান রমজানের কথা তুলে ধরেন। আনোয়ার জানান, রমজান মাসে রোজাদার মুসলমানদের কথা বিবেচনা করে একটি চীনা সম্প্রদায়ের অনুষ্ঠান আগেভাগে আয়োজন করা হয়েছিল যা তিনি অসাধারণ সৌহার্দ্যের নিদর্শন হিসেবে আখ্যায়িত করেন।
ইফতার অনুষ্ঠানে অনেক অমুসলিম অতিথিও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে রোজা না রেখেও ইফতারে অংশ নেন বলে জানান প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান-এর প্রসঙ্গ টেনে রসিকতা করে তিনি বলেন, “আমি নিশ্চিত, এখানে উপস্থিত অনেকেই রোজা রাখেন না। কিন্তু অমুসলিম বন্ধুরা ক্ষুধার ভান করে আমাদের সঙ্গে ইফতারে যোগ দেন।” তিনি এটিকে মালয়েশিয়ার দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্মান জানাতে তিনি থাইপূসাম উদযাপনের আনুষ্ঠানিক ধর্মীয় আচার শুরুর আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে অটল থেকে অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা। দেশে বিভাজন সৃষ্টিকারী কিছু কণ্ঠস্বরের অস্তিত্ব স্বীকার করলেও বিদেশি দূতদের আশ্বস্ত করে আনোয়ার বলেন, বাস্তবে মালয়, চীনা, ভারতীয়, ইবান ও কাদাজানসহ বিভিন্ন জাতিগোষ্ঠী পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়েই বসবাস করছে। তিনি জোর দিয়ে বলেন, এই ঐক্য ও সম্প্রীতির চেতনা অটুট রাখা মালয়েশিয়ার ভবিষ্যৎ ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ইফতার মাহফিলে আমন্ত্রিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

মাহফিলে কূটনীতিকদের সঙ্গে পরিচয়পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা হয় হাইকমিশনারের। এ সময় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিয়ে এভাবেই বহুজাতিক মালয়েশিয়ার ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক