সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রমজানে মসজিদমুখী তারুণ্য: মালয়েশিয়ায় নতুন আশার দিগন্ত

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
রমজানে মসজিদমুখী তারুণ্য: মালয়েশিয়ায় নতুন আশার দিগন্ত

মালয়েশিয়ায় পবিত্র রমজানকে ঘিরে মসজিদভিত্তিক তারুণ্যের জাগরণে শুরু হয়েছে এক অনন্য উদ্যোগ। দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ—২২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের জালান দুতায় অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ উইলাইয়া পারসাকোতান প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল ও “রাকান মসজিদ এক্স রাকান মুদা রমাদান” উদ্বোধনী অনুষ্ঠানে আসাতিজা ও তরুণদের সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর।

এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয় জাবাতান কেমাজুয়ান ইসলাম মালয়েশিয়া (জাকিম) এবং কেমন্ত্রীয়ান বেলিয়া দান সোকান। সংশ্লিষ্টরা জানান, রমজানকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে মসজিদমুখী করার এই প্রয়াস সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতেই এ সমন্বিত উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভাগের ধর্ম বিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রীর পারস্পরিক সমন্বয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়—এটি আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও সামাজিক সংহতির এক অনন্য মাদরাসা। তরুণদের বিভেদমুখী ইস্যু থেকে দূরে রেখে তাকওয়ার চেতনায় গড়ে তোলাই হওয়া উচিত সময়ের অঙ্গীকার।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জ্ঞান ও শিক্ষার প্রসঙ্গে এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়। ফজরের নামাজের পর নাতির সঙ্গে আলাপচারিতায় পবিত্র কুরআনের সূরা আবাসার শিক্ষা স্মরণ করা হয়। এ সূরায় মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে সতর্ক করেন, যখন তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম (রা.)-এর প্রতি সাময়িকভাবে মনোযোগ দেননি।

সূরা আবাসার প্রথম চার আয়াতে বলা হয়েছে— “তিনি ভ্রুকুটি করলেন ও মুখ ফিরিয়ে নিলেন, কারণ তাঁর কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল। আর আপনি কী করে জানবেন, হয়তো সে আত্মশুদ্ধির উদ্দেশ্যে এসেছে কিংবা উপদেশ গ্রহণ করতে চায়, যাতে তা তার উপকারে আসে।” (সূরা আবাসা: ১-৪) এই ঘটনার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের প্রতি সংবেদনশীল হওয়াই প্রকৃত মানবিকতা। সামাজিক মর্যাদা নয়, আন্তরিকতা ও তাকওয়াই আল্লাহর কাছে প্রকৃত মূল্যবান।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তথ্যপ্রযুক্তির বিস্তার যেমন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, তেমনি বিভ্রান্তির ঝুঁকিও বাড়িয়েছে। তাই মসজিদভিত্তিক কার্যক্রম, দীনী শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনা তাদের সঠিক পথে রাখার কার্যকর মাধ্যম হতে পারে।
ইফতার ও আলোচনা শেষে উপস্থিত তরুণদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রত্যাশা। তারা জানান, এমন উদ্যোগ তাদের মসজিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং রমজানের চেতনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।

রমজানের এই মহিমান্বিত সময়ে মসজিদকেন্দ্রিক তারুণ্যের জাগরণ নিঃসন্দেহে বহন করছে ইতিবাচক বার্তা—ছোট কণ্ঠও আল্লাহর কাছে সম্মানিত হতে পারে, যদি তা সত্য ও তাকওয়ার পথে উচ্চারিত হয়।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক