মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে আজ সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। ‘মক্কা চুক্তি’র আওতাভুক্ত তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের এটি প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। পাকিস্তানের পক্ষে অংশ নেবেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে তাঁদের আলোচনা হওয়ার কথা।

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের হামলা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রোববার (২৫ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারীরাও উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়ে তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সৌদি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলমান সংকট কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। গত আগস্টে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবেও বিবেচিত হবে।

এদিকে রোববার সৌদি আরবের আকাশে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানানো হয়েছে। হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, পাল্টা জবাব আরও কঠোর হবে বলে সতর্ক করেছে তেহরান। এমন পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা কমাতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম
জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা দিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশের প্রতি জাপানের গভীর সমর্থন রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম
সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেশটিতে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ বিষয়ে নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। পাশাপাশি আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণ পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এম
অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি করা ঠেকানো কঠিন বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অনলাইন ব্যবস্থায় নতুন প্রযুক্তিগত পদক্ষেপ যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, অনলাইনে টিকিট বিক্রি শুরুর সময় একসঙ্গে লাখ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এতে ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়, ফলে অনেক সাধারণ যাত্রী টিকিট পাওয়া থেকে বঞ্চিত হন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এত বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা সীমিত হওয়ায় সংকট তৈরি হয়।

রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী অনলাইনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে মোট ৪০টি টিকিট থাকতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে কেনা টিকিট অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি ঠেকানো কঠিন হয়ে পড়ছে।

টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনলাইনে আগে প্রবেশ করলে আগে টিকিট কেনার সুযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেও টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। তবে বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বলছেন না তিনি।

রেলমন্ত্রী জানান, টিকিট বিক্রির ব্যবস্থায় থাকা ত্রুটিগুলো পর্যায়ক্রমে দূর করার চেষ্টা চলছে। একই সঙ্গে কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়েও কাজ করা হচ্ছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক