রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মালয়েশিযার জোহর রাজ্যে ৯ মাসে ৪,৮৪২ অবৈধ অভিবাসী আটক

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম
মালয়েশিযার জোহর রাজ্যে ৯ মাসে ৪,৮৪২ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে রাজ্যজুড়ে ১ হাজার ৫৫৪টি অভিযান চালিয়ে ৪ হাজার ৮৪২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৩২৯ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের প্রকাশিত অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে রাজ্যের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে ১৫ হাজার ৩২৭ জনকে তল্লাশি করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৯৪৪ জনকে আদালতে হাজির করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পেকান নেনাসের অভিবাসন বিভাগের বিশেষ দায়রা আদালতে অভিযোগ আনা হয়।

অভিবাসন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানত মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং বৈধ পাসপোর্টসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধের মধ্যে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ধারা, অভিবাসন আইন ১৯৬৩-এর ৬(১)(সি) ধারা এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর ৩৯(বি) ধারার আওতাভুক্ত অপরাধ উল্লেখযোগ্য।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিভাগটির পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে রাজ্যজুড়ে নিয়মিত, সমন্বিত ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন প্রয়োগের কার্যক্রম আরও কার্যকর করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানের কার্যকারিতা বাড়াতে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে তথ্য বিনিময়, অভিযানের সমন্বয় এবং যৌথ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জোহর রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিবাসন নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখাকে বিভাগের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টি থেকে রোববার সকাল ৮টা) আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩, সিলেট বিভাগে ২, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ নিয়ে চলতি বছরে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।

১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১১৮টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এখন পর্যন্ত। যার সরাসরি প্রভাব পড়েছে ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ওপর।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৫২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ক্ষতিগ্রস্থ সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে, ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক