রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম
বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল।

বিনিয়োগের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দেওয়া হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ নিয়ে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটনের বৈচিত্র্যময় সম্ভাবনাময় একটি দেশ। এখানে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার রয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ নানা পর্যটন আকর্ষণ রয়েছে দেশে। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের যেকোনো সহযোগিতায় সরকার প্রস্তুত রয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে চায় সরকার।

সভায় জাপানি প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপান আন্তরিক। দেশটির বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন। এ সময় পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন তারা।

বিনিয়োগের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে সরকার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করছে। তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিনিয়োগকারীদের পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টি থেকে রোববার সকাল ৮টা) আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩, সিলেট বিভাগে ২, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ নিয়ে চলতি বছরে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।

১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১১৮টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এখন পর্যন্ত। যার সরাসরি প্রভাব পড়েছে ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ওপর।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৫২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ক্ষতিগ্রস্থ সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে, ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক