রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মুসলিম বিশ্বে ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ এম
মুসলিম বিশ্বে ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা

মুসলিম বিশ্বে ‘মুহাম্মদ’ নামের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ঠাট্টা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) এক নির্বাচনি সমাবেশে ইরানের প্রেসিডেন্ট পদ নিয়ে ব্যঙ্গ করার সময় তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে সমবেত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে সন্দেহ হলে শুধু ‘মুহাম্মদ’ বলে ডাকবেন। ঠিক হওয়ার সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। বলবেন, ‘হ্যালো, মুহাম্মদ। আমি বহু বছর ধরে এটা করছি। কখনো ভুল হয়নি।’

মুসলিম বিশ্বে ছেলেদের অন্যতম প্রচলিত নাম ‘মুহাম্মদ’। ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম অনুসারে অনেক মুসলিম পরিবার তাঁদের ছেলেদের এই নাম রাখেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জর্জিয়ার ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের একটি উড়োজাহাজের হ্যাঙ্গারে আয়োজিত সমাবেশে ইরান নিয়ে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান দলের প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না।’ এরপর তিনি ‘মুহাম্মদ’ নামের কয়েকজনকে কল্পিতভাবে প্রশ্ন করার ভঙ্গি করেন, তাঁরা প্রেসিডেন্ট হতে চান কি না। ২০২৪ সাল থেকে ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের এই ঠাট্টায় সমাবেশে উপস্থিত জনতার প্রতিক্রিয়া ছিল মৃদু।

ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে আসছেন মানবাধিকারকর্মী ও মুসলিম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাঁদের অভিযোগ, ট্রাম্পের বক্তব্যে মুসলিম, অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় এবং তাঁদের নিয়ে বিদ্রূপ করা হয়।

মধ্যবর্তী নির্বাচনের প্রচার শুরুর পর এ ধরনের বক্তব্য আরও জোরালো করেছেন ট্রাম্প। বিশেষ করে সোমালি ও মুসলিম বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের পাশাপাশি মুসলিম ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ এবং মিনেসোটার ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরকে লক্ষ্য করে মন্তব্য করেছেন তিনি। সোমালিয়ার শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ওমর দেশটির কংগ্রেস সদস্য।

সমাবেশে ট্রাম্প আবারও প্রতিশ্রুতি দেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তেহরানের পারমাণবিক কর্মসূচি দুর্বল করার লক্ষ্যেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাত মাস আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) চলতি বছরের শুরুতে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ বৃদ্ধির পেছনে ট্রাম্পের অভিবাসনবিরোধী পদক্ষেপ এবং দ্বিতীয় মেয়াদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের উদ্যোগকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাগেরহাটে ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম
বাগেরহাটে ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় ওই ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (১৮ অক্টোবর) সকালে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জুঁই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে রয়েছেন। জুইয়ের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই ও এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার সকাল ৮টার দিকে মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

ঢাকার আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, জরুরি অবতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম
ঢাকার আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, জরুরি অবতরণ

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উড়োজাহাজে থাকা রোগী ও তাঁর স্বজনেরা সাহসিকতার সঙ্গে দরজাটি ধরে রাখেন। পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ছোট আকারের এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জরুরি অবতরণের পর অসুস্থ রোগী আজিম খানকে দ্রুত বিমানবন্দর থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:১৯ পিএম
পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা ও আলোচনা যেন কোনোভাবেই থামছে না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তাঁকে নিয়ে বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সে ঘটনায় অভিনেত্রী প্রকাশ্যে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি আসল ও নকল ভিডিও চেনার উপায়ও অনুসারীদের সামনে তুলে ধরেছিলেন। সেই আলোচনা-সমালোচনার আবহেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে আত্মপ্রকাশ করে নতুন করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

প্রকাশিত নতুন ভিডিওটিতে পরীমনিকে দেবীর ঐতিহ্যবাহী সাজে দেখতে পাওয়া গেছে। শারদীয় দুর্গাপূজার আবহে তাঁর এই ব্যতিক্রমী ও নতুন রূপ ভক্ত-অনুরাগীদের মাঝে বাড়তি কৌতুহলের সৃষ্টি করেছে। ভিডিওর সাথে যুক্ত করা সংক্ষিপ্ত অথচ অর্থবহ বার্তা—‘শুভ শক্তির জয় হোক…’—নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন শুরু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের সত্যতা যাচাইকৃত সামাজিক মাধ্যম ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। পোস্টটি প্রকাশের পরপরই তাঁর অনুসারীদের মাঝে নানা ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন মন্তব্যে অভিনেত্রীর নতুন সাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি অনেকেই তাঁর উপস্থিতি এবং মিষ্টি হাসির কথা আলাদাভাবে উল্লেখ করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিতর্কের মাঝে পরীমনির এই নতুন উপস্থিতি চর্চায় ভিন্ন মাত্রা এনে দিয়েছে। একদিকে বিকৃত ভিডিও প্রকাশের প্রতিবাদ এবং অন্যদিকে শুভ শক্তির জয় কামনা করে উৎসবের আমেজে দেবীরূপে প্রকাশ পাওয়া—উভয় বিষয়ই সামাজিক মাধ্যমে তাঁকে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ভিডিওতে ইতিবাচক বার্তা প্রদানের এই প্রয়াস তাঁর ভক্তদের মাঝে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

অন্যদিকে রূপালী পর্দায় পেশাগত কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি। সম্প্রতি প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর দৃশ্যধারণের কাজ শেষ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে কাজ করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ এবং বিশেষ একটি চরিত্র রূপায়ন করেছেন চিত্রনায়ক নিরব।

বিতর্কের তোপ এড়িয়ে নতুন সাজ ও রূপে পরীমনির এই দেবীবেশ ভক্তদের মনে কতটা দাগ কাটে, তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা অব্যাহত রয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক