মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ম কড়াকড়ি: দক্ষ জনশক্তি চলে যাওয়ার আশঙ্কা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম
মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ম কড়াকড়ি: দক্ষ জনশক্তি চলে যাওয়ার আশঙ্কা

মালয়েশিয়া বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানো এবং আয় বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে নতুন নীতি আনতে যাচ্ছে দেশটির সরকার। তবে এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মালয়েশিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন থেকে বিদেশি কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হবে। পাশাপাশি তাদের থাকার মেয়াদ ৫ বা ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

ভারতের একজন ব্যবসা পরামর্শক “সঞ্জিত” (ছদ্মনাম), যিনি এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় কাজ করছেন, দেশটিকে নিজের বাড়ির মতো মনে করতেন। কিন্তু নতুন নীতির কারণে তার মতো হাজারো প্রবাসীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।

বিদেশি কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতন প্রায় দ্বিগুণ করা হবে। একই কর্মীর ভিসা স্পনসর করার সময়সীমা সীমিত করা হবে। এর ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা যেমন বাড়ি বা গাড়ি কেনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্বাধীনতার পর থেকে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উন্নত অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বহু বছর ধরেই বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্য।

বর্তমানে প্রায় ২১ লাখ নথিভুক্ত বিদেশি শ্রমিক দেশটিতে কাজ করছেন। এদের বেশিরভাগই স্বল্প মজুরির শারীরিক শ্রমে নিয়োজিত। প্রায় ১.৪ লাখ উচ্চ বেতনের প্রবাসী পেশাজীবী অর্থনীতি ও কর খাতে বড় অবদান রাখছেন।

২০২৫ সালের জাতীয় নীতি পরিকল্পনায় বলা হয়েছে, স্বল্প দক্ষ বিদেশি শ্রমিকের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রযুক্তি গ্রহণে বাধা সৃষ্টি করছে এবং উৎপাদনশীলতা কমাচ্ছে।

২০২৪ সালে কর্মক্ষেত্রে বিদেশিদের অংশ ১৪.১% থেকে কমিয়ে, ২০৩৫ সালের মধ্যে ৫%-এ নামিয়ে আনা।

তিন ধরনের কর্মসংস্থান ভিসার জন্য নতুন ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে: ১০,০০০ → ২০,০০০ রিঙ্গিত, ৫,০০০ → ১০,০০০ রিঙ্গিত, ৩,০০০ → ৫,০০০ রিঙ্গিত।

এছাড়া, ৫ বা ১০ বছরের বেশি একজন বিদেশি কর্মীকে রাখা যাবে না এবং পরে স্থানীয় কর্মী নিয়োগের পরিকল্পনা থাকতে হবে।

অনেক প্রবাসী এই হঠাৎ পরিবর্তনে বিস্মিত ও উদ্বিগ্ন।

যুক্তরাজ্যের থমাস মিড বলেন, বেতনের এই বড় বৃদ্ধি “অপ্রত্যাশিত ধাক্কা” সিঙ্গাপুরের বিনিয়োগকারী ডগলাস গ্যান মনে করেন, এতে কোম্পানির খরচ বাড়বে এবং বিদেশি দক্ষ কর্মী আনা কঠিন হবে।

ইন্দোনেশিয়ার লিওনার্দো জানান, নতুন নিয়মে তার ভিসার মান কমে যেতে পারে, ফলে পরিবার নিয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা অনিশ্চিত।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু বিদেশি কর্মী কমালেই হবে না স্থানীয়দের দক্ষতা বাড়ানো জরুরি।

দক্ষ জনশক্তি না থাকলে প্রতিষ্ঠানগুলো স্থানীয়দের নিয়োগ দিতে পারবে না। নতুন নীতির সুফল নির্ভর করবে প্রশিক্ষণ ও শিল্প উন্নয়নের ওপর

ভিন্নমতও রয়েছে। কিছু মানুষ এই উদ্যোগকে সমর্থন করছেন। যুক্তরাজ্যের জোশুয়া ওয়েবলি মনে করেন, দক্ষ কর্মীদের জন্য মালয়েশিয়া এখনও আকর্ষণীয় থাকবে।

তবে সঞ্জিতের মতো অনেকে বলছেন, যদি নীতিগুলো বাস্তবসম্মত না হয়, তাহলে তারা ভিয়েতনাম, থাইল্যান্ডসহ অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবতে পারেন।

মালয়েশিয়ার এই নতুন নীতি স্থানীয় কর্মসংস্থান বাড়াতে সহায়ক হতে পারে, কিন্তু একই সঙ্গে দক্ষ বিদেশি কর্মী হারানোর ঝুঁকিও তৈরি করেছে। শেষ পর্যন্ত এর সাফল্য নির্ভর করবে দেশটি কত দ্রুত নিজের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারে তার ওপর।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক