সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকা-১১ আসন

ভোটের ৪ দিন আগে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম
ভোটের ৪ দিন আগে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ ইসলাম

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা) এখন আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রবিবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাহিদ ইসলামের করা এই লিভ টু আপিল যদি গৃহীত হয়, তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বড় ধরনের সংকটে পড়তে পারে বিএনপি।

ঘটনার সূত্রপাত গত ২ ফেব্রুয়ারি, যখন এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাহিদ ইসলাম। রিটে অভিযোগ করা হয় যে, এম এ কাইয়ুম দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক। নাহিদ ইসলামের দাবি, কাইয়ুম দ্বৈত নাগরিকত্বের তথ্যটি তাঁর নির্বাচনী হলফনামায় সুকৌশলে গোপন করেছেন। বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব থাকলে বা তা গোপন করলে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হন।

তবে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে নাহিদ ইসলামের সেই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের ওই আদেশকে চ্যালেঞ্জ করেই গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন এনসিপি প্রধান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নাহিদ ইসলামের অন্যতম আইনজীবী জহিরুল ইসলাম মুসা আজ শনিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তাঁরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, আমরা লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা এবং তাঁকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চেয়েছি। ১২ ফেব্রুয়ারি ভোট, তাই আমাদের লক্ষ্য আগামীকাল রবিবার বা ভোটের আগেই চেম্বার আদালতে এই শুনানি সম্পন্ন করা।

উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বাছাই শেষে কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ২২ জানুয়ারি তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নাহিদ ইসলামের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্যটি যথাযথভাবে যাচাই না করেই সিদ্ধান্ত দিয়েছেন।

ঢাকা-১১ আসনে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির দুই প্রার্থীর মধ্যে এই আইনি লড়াইকে সাধারণ ভোটাররা বিশেষ গুরুত্বের সাথে দেখছেন। এম এ কাইয়ুম বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং এই আসনে তাঁর বিশাল ভোটব্যাংক রয়েছে। অন্যদিকে, এনসিপি নেতা নাহিদ ইসলাম এই আসনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আইনি মারপ্যাঁচে যদি কাইয়ুমের প্রার্থিতা স্থগিত বা বাতিল হয়, তবে সেটি ভোটের মাঠে বড় ধরনের ওলটপালট ঘটিয়ে দিতে পারে।

বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা কোনো তথ্য গোপন করেন, তবে তাঁর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দ্বৈত নাগরিকত্বের কারণে বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল। এম এ কাইয়ুমের ক্ষেত্রে ভানুয়াতুর নাগরিকত্বের অভিযোগটি সত্য প্রমাণিত হলে কিংবা আদালত যদি এ বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন, তবে ভোটের আগ মুহূর্তে ‘ধানের শীষ’ প্রতীকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে।

আইনজীবীদের মতে, কাল রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য গ্রহণ করবেন কি না, তা জানা যাবে। যদি আদালত আবেদনটি আমলে নেন এবং স্থগিতাদেশ প্রদান করেন, তবে এম এ কাইয়ুম আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর যদি আবেদনটি খারিজ হয়ে যায়, তবে কাইয়ুমের নির্বাচনী লড়াইয়ে আর কোনো বাধা থাকবে না।

ভোটের মাত্র চার দিন বাকি থাকতে এ ধরনের আইনি টানাপোড়েন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ঢাকা-১১ আসনের সাধারণ ভোটাররা এখন তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে কাইয়ুম থাকবেন নাকি আদালতের রায়ে নাহিদ ইসলামের অভিযোগের জয় হবে—তার ফয়সালা হবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক