শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিদেশি মহলের প্রভাবেই বড় দুই দলের নেতৃত্ব বদলের উদ্যোগ: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ২:০৮ পিএম
বিদেশি মহলের প্রভাবেই বড় দুই দলের নেতৃত্ব বদলের উদ্যোগ: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার পেছনে ‘বিদেশি শক্তির অগণতান্ত্রিক তৎপরতা’ রয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের রাজনীতিতে নেতৃত্ব পুনর্গঠন নিয়ে “বিদেশ থেকে সুক্ষ্ম খেলা চলছে।”

জয় স্পষ্টভাবে জানাননি, কোন দেশ বা কোন পক্ষকে তিনি এ ‘খেলার’ সঙ্গে সংশ্লিষ্ট মনে করছেন। তবে তাঁর মতে, বিদেশি কিছু রাষ্ট্র ও দেশের সুশীল সমাজের কয়েকজন মিলে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব নির্ধারণে প্রভাব খাটাতে চাইছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

‘হাসিনা পরিবারের কেউ নেতৃত্ব নেবে—এমন নিশ্চয়তা নেই’

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দলের নেতৃত্বের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয় বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এখানে ওপর থেকে কাউকে বসিয়ে দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার অবর্তমানে তিনি বা তাঁর পরিবারের অন্য কেউ দলের প্রধান হবেন—এ ধারনাও তিনি নাকচ করেন।

জয়ের ভাষায়,

“কে নেতৃত্ব দেবেন, সেটা দলের কাউন্সিলই নির্ধারণ করবে। আমিসহ কেউই উপরের নির্দেশে তা নিতে পারি না।”

রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে আপত্তি

৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর দেশে ‘পরিশুদ্ধ’ বা ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ গঠনের যে আলোচনা চলছে, তাকে পূর্বেকার ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি উল্লেখ করে জয় দাবি করেন—এ ধারণা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ও তার অনুসারীদের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন,

“রিফাইন্ড আওয়ামী লীগ হলো বাইরে বসে ঠিক করা, কে যোগ্য আর কে অযোগ্য। এটা জনগণের ভোট বা নেতাকর্মীদের সিদ্ধান্ত নয়—এটা এক ধরনের ষড়যন্ত্র।”

দলের বর্তমান সংকট ও অবস্থান

আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা বিভিন্ন মামলায় কারাগারে বা আত্মগোপনে থাকায় দল organizational সংকটে রয়েছে—এ বাস্তবতা স্বীকার করেন জয়।

তবে তাঁর দাবি—আওয়ামী লীগের নেতৃত্ব এখনো অটুট এবং তৃণমূলের সমর্থনও অক্ষুণ্ণ।

তিনি বলেন,

“দলের সভাপতি এখনো আমার মা। নেতাকর্মীরা বিচ্ছিন্ন হলেও ঐক্যবদ্ধ রয়েছে।”

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল মাঠে কার্যত নিষ্ক্রিয়। আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকে বাইরে রাখার সম্ভাবনা প্রবল—এমনটি উল্লেখ করে জয় বলেন, আওয়ামী লীগ “একপেশে নির্বাচন” মেনে নেবে না।

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য

জুলাই মাসের আন্দোলনে হতাহতের দায় প্রসঙ্গে জয় স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের সময় কিছু ভুল হয়েছিল। তবে তিনি অভিযোগ করেন, ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন হত্যাকাণ্ডের দায় থেকে “ইনডেমনিটি দিয়ে” বর্তমান সরকার তাদের রেহাই দিয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা।)

তাঁর বক্তব্য,

“ভুল হলে তদন্ত হবে। কিন্তু একদিকে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে যেসব সহিংসতা হয়েছে সেগুলো ইনডেমনিটিতে ঢেকে দেওয়া হচ্ছে—এটা গ্রহণযোগ্য নয়।”

হাসিনা পরিবারের বিরুদ্ধে মামলা ও নেতৃত্ব প্রশ্ন

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে সম্প্রতি আদালতের দেওয়া বিভিন্ন দণ্ড নিয়ে জয় বলেন, তাঁদের নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা সাজানো হয়েছে।

পরিবারের কেউ ভবিষ্যতে নেতৃত্বে আসবেন কি না—এ প্রশ্নে জয় বলেন, পরিবারে কেউ রাজনীতি করা বাধ্যতামূলক নয়, বরং তারা বিদেশে প্রতিষ্ঠিত। বিশেষ করে তাঁর বোন সায়মা ওয়াজেদের রাজনৈতিক আগ্রহ নেই বলেও তিনি মন্তব্য করেন।

আগামী নেতৃত্ব কে?

আওয়ামী লীগে আগামী নেতৃত্ব কেমন হবে—এ প্রশ্নে দল এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান দেয়নি। তবে জয় মনে করেন, দলের ভবিষ্যৎ সিদ্ধান্তও কাউন্সিলের মাধ্যমেই আসবে।

তার ভাষায়,

“আমরা রাজতন্ত্র নই। ব্যালটের মাধ্যমেই নতুন নেতৃত্ব ঠিক হবে।”

 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক