সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

১৭৯৭ থেকে ২০২৫: ইতিহাস বলে, বড় ভূমিকম্প ফিরে ফিরে আসে -বাংলাদেশ কি সেই পথে?

মিরন নাজমুল প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ এম
১৭৯৭ থেকে ২০২৫: ইতিহাস বলে, বড় ভূমিকম্প ফিরে ফিরে আসে -বাংলাদেশ কি সেই পথে?

১৭৯৭, ১৮৮৫, ১৮৯৭—ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বাংলা ও উপমহাদেশে কয়েক দশক পরপর বড় ভূমিকম্প ফিরে এসেছে ভয়াবহ রূপ নিয়ে। সেই ধারাবাহিকতার মাঝেই ২০২৫ সালের মাধবদীর ভূকম্পন নতুন করে প্রশ্ন তুলেছে—বাংলাদেশ কি আবারও সেই পুরনো পথের দিকে হাঁটছে? বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কম্পনগুলো এমন এক ভূগর্ভস্থ চাপের ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘসময় ধরে জমে আছে এবং যেকোনো সময় আরও বড় ধাক্কা আনার সামর্থ্য রাখে।

২০২৫ সালের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে রিখটার স্কেলে প্রায় ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন প্রবলভাবে অনুভূত হয়। এই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। ঘনবসতি ও দুর্বল অবকাঠামোর কারণে ঢাকায় ক্ষতির ঝুঁকি আরও ভয়ংকর হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন ভূমিকম্পবিদরা।

তবে এই কম্পন হঠাৎ আসেনি; বরং অতীতের বড় ভূমিকম্পগুলোর ইতিহাস এই অঞ্চলের দীর্ঘমেয়াদি ভূতাত্ত্বিক চাপে আলোকপাত করে। ১৭৬২ সালের আর্কান ভূমিকম্প, ১৮৮৫ সালের ম্যানিকগঞ্জ ভূমিকম্প এবং ১৮৯৭ সালের গ্রেট আসাম ভূমিকম্প—সবগুলোই ছিল এ অঞ্চলের সক্রিয় ফল্ট লাইনের চাপমুক্তির বড় উদাহরণ। বিশেষ করে শিলং প্লেটোর দক্ষিণে অবস্থিত ডাউকি ফল্ট একাধিকবার বড় ধাক্কার উৎস হিসেবে চিহ্নিত হয়েছে। গবেষকরা মনে করছেন, এই ফল্ট লাইনে পুনরাবৃত্তির সময় প্রায় ২৫০ থেকে ৩০০ বছর হতে পারে। অর্থাৎ শেষ বড় ভূমিকম্পের পর এখন পর্যন্ত যে সময় পেরিয়ে গেছে, তা নতুন একটি বড় চাপমুক্তির সম্ভাবনা তৈরি করছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ অঞ্চলের টেকটনিক গঠনও উদ্বেগ বাড়ায়। ভারতীয়, বার্মিজ এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে ভূগর্ভে সার্বক্ষণিক চাপ তৈরি হয়। ডাউকি, মাধুপুরসহ একাধিক সক্রিয় ফল্ট লাইন সেই চাপের ওপর দাঁড়িয়ে আছে। কিছু বিশেষজ্ঞের মূল্যায়ন, সাম্প্রতিক মাধবদী কম্পনগুলো ওই অভ্যন্তরীণ চাপের আংশিক মুক্তি মাত্র—পুরো শক্তি এখনও সঞ্চিত রয়েছে। বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে, কয়েকটি ফল্টে “সিজমোজেনিক গ্যাপ” তৈরি হয়েছে, যা দীর্ঘ নীরবতার পর বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়।

সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা। বিশ্বজুড়ে ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান বহুদিন ধরেই সমালোচনার কেন্দ্র। জনসংখ্যার ঘনত্ব, পুরনো ভবনের আধিক্য, অপ্রতুল রেট্রোফিটিং এবং পরিকল্পনাহীন নির্মাণ—সবকিছু মিলিয়ে একটি মাঝারি বা বড় ভূমিকম্প ঢাকাকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, “ঢাকা প্রস্তুত নয়”—এটাই হলো বর্তমান বাস্তবতা।

এই পরিস্থিতিতে জরুরি হয়ে উঠেছে দুই ধরনের প্রস্তুতি—সরকারি ও ব্যক্তিগত। ফল্ট লাইন গবেষণা, ভবনের ভূমিকম্প প্রতিরোধী মান নিশ্চিত করা, পুরনো ভবনের রেট্রোফিটিং, জরুরি উদ্ধার প্রশিক্ষণ ও জনসচেতনতা—সবকিছুই এখন অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রতিরোধ নয়; বরং এর ঝুঁকি কমিয়ে ব্যবস্থাপনায় দক্ষ হওয়াই একমাত্র পথ।

১৭৯৭ থেকে ২০২৫—দুই শতাব্দীরও বেশি সময়ের অভিজ্ঞতা বলছে, বড় ভূমিকম্প এ অঞ্চলে বারবার ফিরে এসেছে। আর মাধবদীর সাম্প্রতিক কম্পন সেই ইতিহাসের দিকে নতুন করে আলো ফেলেছে। ভূগর্ভের চাপ কখন কোথায় কতটা শক্তি নিয়ে বেরোবে—এটা কেউ বলতে পারে না। কিন্তু ইতিহাস, বিজ্ঞান ও সাম্প্রতিক বাস্তবতা এক সুরেই বলছে: বাংলাদেশ এখন সতর্কতার এক নতুন দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক