এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন, চাই না দেশ পিছিয়ে পড়ুক: মিথিলা
মিস ইউনিভার্স ২০২৫–এর ভোটিংয়ে বিশ্বের ১২১ প্রতিযোগীর মধ্যে টপ–২ এ উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আর খুব অল্প ভোট পেলেই বাংলাদেশ প্রথম স্থানে পৌঁছে যাবে।
থাইল্যান্ড থেকে জরুরি বার্তায় মিথিলা বলেন “এখন দেশের সম্মানের প্রশ্ন। চাই না বাংলাদেশ পিছিয়ে পড়ুক। ১৯ তারিখ পর্যন্ত সবাই ভোট দিন।”
বিকিনি রাউন্ড নিয়ে সমালোচনার মুখে পড়লেও মিথিলা জানিয়ে দিয়েছেন “যারা বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করছে, আমরা তাদের শক্ত জবাব দেব। শেষ মুহূর্তে হেরে যাবেন না—আরও বেশি ভোট দিন।”
এ মুহূর্তে ভোটযুদ্ধে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ফিলিপাইন। মিথিলার দাবি “ফিলিপাইন আমাদের সঙ্গে টিকতে ভোট কিনে ভোট দিচ্ছে। বাংলাদেশের শক্তি হলো—জনগণের ভালোবাসা।”












