১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন
গণভোট ও নির্বাচন নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি- সংগৃহীত।
নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধনের মাধ্যমে এ প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কমিশন “নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮”-এ প্রয়োজনীয় সংশোধন এনেছে। নতুন সংশোধনী অনুযায়ী, বিধি ৯ এর উপ-বিধি (১) প্রতিস্থাপিত হয়েছে নতুন ধারায়, যেখানে বলা হয়েছে—প্রার্থীরা অনুচ্ছেদ ২০ অনুযায়ী স্থগিত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি প্রতীক পেতে পারবেন।
‘শাপলা’ প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে ইসির বেশ কিছুদিন ধরে আলোচনা ও পত্র বিনিময় চলছিল। দলটি বারবারই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল।
গত ৭ অক্টোবর এনসিপি আবারও নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীকের সাতটি নকশা পাঠায়। তবে ইসি জানায়, প্রতীক নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র বিধিমালায় অন্তর্ভুক্ত তালিকার মধ্য থেকেই বেছে নিতে হবে। কমিশন স্পষ্ট করে দেয় যে, কোনো উত্তর না এলে তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
যদিও ১৯ অক্টোবর ছিল প্রতীক পছন্দের শেষ দিন, তবুও এনসিপি অন্য কোনো প্রতীক গ্রহণে রাজি হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ইসি বিধিমালা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীকটি আনুষ্ঠানিকভাবে তালিকায় সংযোজন করেছে।












