শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এনসিপি ছাড়াই জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলসহ যারা সই করেছেন

প্রবাজ বাংলা ডেস্ক, প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ পিএম
এনসিপি ছাড়াই জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলসহ যারা সই করেছেন

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজন করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান।  এতে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে সই করেন বহুল আলোচিত জাতীয় জুলাই সনদে। যেসব দলের নেতৃস্থানীয়রা সই করেন।
১। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিড. রেদোয়ান আহমেদ, মহাসচিবড. নেয়ামূল বশির,প্রেসিডিয়াম সদস্য।
২। খেলাফত মজলিস,মাওলানা আব্দুল বাছিত আজাদ, আমীর, খেলাফত মজলিস,ড.আহমদ আবদুল কাদের,মহাসচিব,খেলাফত মজলিস।
৩। রাষ্ট্র সংস্কার আন্দোলন,হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক,সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, মিডিয়া সমন্বয়ক।
৪। আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি) মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, চেয়ারম্যান,ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক।
৫। নাগরিক ঐক্য,মাহমুদুর রহমান মান্না, সভাপতি,শহীদুল্লাহ কায়সার, সাধারণ সম্পাদক।
৬। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম),ববি হাজ্জাজ,চেয়ারম্যান,মোমিনুল আমিন, মহাসচিব।
৭। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির
মহাসচিব,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সালাহউদ্দিন আহমেদ।
৮। সিনিয়র নায়েবে আমীর বাংলাদেশ খেলাফত মজলিস,মাওলানা ইউসুফ আশরাফ,মহাসচিব,মাওলানা জালালুদ্দীন আহমদ।
৯। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারী জেনারেল, মিয়া গোলাম পরওয়ার।
১০। গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী,
জোনায়েদ সাকি,নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
১১। জাতীয় সমাজতান্ত্রিক, দল-জেএসডিরসাধারণ সম্পাদক,শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,মিসেস তানিয়া রব, সিনিয়র সহ-সভাপতি।
১২। গণঅধিকার পরিষদ (জিওপি)
নুরুল হক নুর,সভাপতি, মোঃ রাশেদ খাঁন,সাধারণ সম্পাদক।
১৩। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,সাইফুল হক,সাধারণ সম্পাদক,রাজনৈতিক পরিষদ সদস্য,বহ্নিশিখা জামালী।
১৪। জাতীয়তাবাদী সমমনা জোটের , ড.ফরিদুজ্জামান ফরহাদ,সম্বনয়ক জাতীয়তাবাদী সমমনা জোট ও চেয়ারম্যান, এনপিপি,বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান,সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
১৫। ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম,মুখপাত্র,১২ দলীয় জোট ও চেয়ারম্যান,বাংলাদেশ এলডিপি। ১৬। ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক আশরাফ আলী আকন,প্রেসিডিয়াম সদস্য মাওলানা গাজী আতাউর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব।
১৭। গণফোরাম,বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী,জ্যেষ্ঠ এডভোকেট,ভারপ্রাপ্ত সভাপতি ডা.মো. মিজানুর রহমান,সাধারণ সম্পাদক।
১৮। জাকের পাটি,আলহাজ্ব শহীদুল ইসলাম ভুইয়া,ভাইস চেয়ারম্যান, জহিরুল হাসান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা ছাত্রফ্রন্ট।
১৯। জাতীয় গণফ্রন্ট,আমিনুল হক টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক,মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস,সদস্য কেন্দ্রীয় কমিটি।
২০। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি,
মাওলানা আবদুল মাজেদ আতহারী,সিনিয়র নায়েবে আমীর,মাওলানা মুসা বিন ইযহার, মহাসচিব।
২১। বাংলাদেশ লেবার পার্টি,ডা.মোস্তাফিজুর রহমান ইরান,চেয়্যারম্যান,খন্দকার মিরাজুল ইসলাম,ভারপ্রাপ্ত মহাসচিব।
২২। ভাসানী জনশক্তি পার্টি, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (বাবলু),চেয়ারম্যান,ড.মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম),মহাসচিব।
২৩। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ-সভাপতি,
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,মহাসচিব।

অন্যদের মধ্যে ২৪। ইসলামী ঐক্যজোট
মাওলানা আব্দুল কাদের,চেয়ারম্যান,মুফতী সাখাওয়াত হোসাইন রাজী,মহাসচিব।
২৫। আমজনতার দল,কর্নেল মিয়া মশিউজ্জামান (অব:),সভাপতি,মোঃ তারেক রহমান,সাধারণ সম্পাদক।

এছাড়াও জুলাই জাতীয় সনদ ২০২৫ শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক