শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তাসনিম জারাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি, ভুয়া বিজ্ঞাপন: নেপথ্যে কারা?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৫০ পিএম
তাসনিম জারাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি, ভুয়া বিজ্ঞাপন: নেপথ্যে কারা?

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি পাঁচ শীর্ষস্থানীয় নেতা ৫ আগস্ট কক্সবাজারে গেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে নিয়ে হোটেলের একটি এডাল্ট ফেইক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। ছবি-rumorscanner সাইট থেকে নেয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব ও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, এসব অপপ্রচারের বড় অংশের সঙ্গে আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের সংশ্লিষ্টতা রয়েছে।

চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৬২টি পোস্ট বিশ্লেষণ করে ডিসমিসল্যাব। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি এসেছে আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে। এসব পোস্টে ভুয়া ছবি, মূলধারার গণমাধ্যমের আদলে বানানো বিভ্রান্তিকর ফটোকার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্মিত ভিডিও ও অডিও ব্যবহার করে তাসনিম জারাকে টার্গেট করা হয়েছে।

অধিকাংশ পোস্টের ভাষা ছিল আক্রমণাত্মক, অবমাননাকর ও যৌন ইঙ্গিতপূর্ণ। এমনকি কিছু পোস্টে তাসনিম জারার ছবি ব্যবহার করা হয়েছে যৌনবাহিত রোগের ওষুধের ভুয়া বিজ্ঞাপনে। এইসব কনটেন্ট ২৯ হাজার ৬৯৩ বার শেয়ার, ৭৪ লাখ ৩২ হাজার ৯০০ বার ভিউ এবং ৪ লাখ ৭৮ হাজার ৬৩৪টি প্রতিক্রিয়া পেয়েছে। মন্তব্য এসেছে প্রায় ৩৫ হাজার, যার বেশিরভাগই ছিল যৌন ইঙ্গিতপূর্ণ ও কটূক্তিমূলক।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ডিসমিসল্যাব জানিয়েছে, অপপ্রচার চালানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে সক্রিয় ছিলেন মো. সাইফুল ইসলাম নামের একজন, যিনি নিজেকে ‘জয় বাংলার সৈনিক’ হিসেবে পরিচয় দেন এবং কভার ফটোতে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেন। তিনি একাই ২০টি ছবি শেয়ার করেন, যার মধ্যে ১৮টি বিকৃত।

এ ছাড়া আওয়ামী লীগ–সংলগ্ন বিভিন্ন পেজ যেমন ‘আওয়ামী লীগ ২৩’, ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’, ‘বাংলাদেশ আওয়ামী মুজিবাবাদী লীগ’ এবং স্বঘোষিত ‘মুজিব সৈনিক’ নামের একাধিক পেজ থেকে তাসনিম জারার বিকৃত ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে। এসবের মধ্যে ব্যঙ্গাত্মক পেজও ছিল, আবার কিছু পেজ নিজেদের সংবাদমাধ্যম হিসেবে দাবি করেছে।

আরেকটি বড় অনুসন্ধানে উঠে এসেছে, তাসনিম জারার একটি হাফ প্যান্ট পরিহিত ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। রিউমর স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি আসল নয়। প্রকৃত ছবিটি ছিল ফুল প্যান্ট পরিহিত অবস্থায়, কিন্তু সেটিকে এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে হাফ প্যান্ট পরা ছবি বানানো হয়েছে। ছবিটি প্রথম ছড়ায় ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে, যেখানে মূল ছবিও পোস্ট করা হয়েছিল। ভাইরাল ছবিতে হাতের আঙুল ও পটভূমি বিকৃত হওয়ার বিষয়টি এআই–সংশোধনের প্রমাণ হিসেবে চিহ্নিত হয়েছে।

ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, এসব অপপ্রচার ছড়ানোর পেছনে ৬২টি পেজ ও প্রোফাইল জড়িত, যা পরিচালনা করছিলেন ১৩৩ জন অ্যাডমিন। এর মধ্যে ১০২ জন বাংলাদেশে, বাকিরা মালয়েশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও পর্তুগালে অবস্থান করছেন।

এ বিষয়ে তাসনিম জারা বলেছেন,

“আমাকে কীভাবে হয়রানি করা হচ্ছে তা এই রিপোর্টে উঠে এসেছে। তবে এ অভিজ্ঞতা শুধু আমার নয়, রাজনীতিতে সম্পৃক্ত প্রায় সব নারীই এর মুখোমুখি হন। এটা রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম থাকার একটি প্রধান কারণ।”

তিনি আরও বলেন, ফেসবুকে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন চালানো প্ল্যাটফর্মটির নিজস্ব নীতিমালারও লঙ্ঘন। কিন্তু ফেসবুক দায় এড়িয়ে যায়, কোনো পদক্ষেপ নেয় না। এ বিষয়ে সরকারের উচিত টেক কোম্পানিগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা।

সবশেষে তিনি দলমত–নির্বিশেষে নারীর বিরুদ্ধে অনলাইন সহিংসতা বন্ধে একটি সাধারণ আচরণবিধি প্রণয়ন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করার ব্যবস্থা নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

সার্বিকভাবে এ অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে, অনলাইন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন ভুয়া কনটেন্ট, এআই–নির্মিত ছবি ও ভিডিও এবং অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণে পরিণত হচ্ছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছেন রাজনীতিতে যুক্ত নারীরা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক