রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় দেড় বছরে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম
মালয়েশিয়ায় দেড় বছরে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় গত বছর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় ২০ মাসে ১ লাখ ৫৯ হাজার ২৩২ জন অনথিভুক্ত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময়ে দেশজুড়ে ৫৩ হাজার ৩১৮টি অভিযান পরিচালনা করে ৬ লাখ ৫৯ হাজার ১৯১ জনকে তল্লাশি করা হয়েছে। একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯৯ জন নিয়োগদাতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সংসদে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বৈধ ভ্রমণ অনুমতিপত্র বা কাজের অনুমতিপত্র না থাকা এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান করাসহ বিভিন্ন অপরাধে তাঁদের আটক করা হয়েছে।

এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) নথি জালিয়াতির একটি ঘটনা শনাক্ত হওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। পুলিশের নথির বরাত দিয়ে জানানো হয়, ঘটনাটি ঘটেছে রাজধানী কুয়ালালামপুরে। এ ঘটনায় ছয়জন বিদেশি নাগরিককে গ্রেফতার করে আদালতে অভিযুক্ত করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শরণার্থী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিদের নিবন্ধন ও ব্যবস্থাপনা আরও জোরদার করতে সরকার শরণার্থী নিবন্ধন নথি (ডিপিপি) কর্মসূচি চালু করবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ কর্মসূচির আওতায় সরকার নিজস্ব নিবন্ধনব্যবস্থা গড়ে তুলবে। এর মাধ্যমে শরণার্থী হিসেবে দাবি করা ব্যক্তিদের নিবন্ধন, পরিচয় যাচাই, নিরাপত্তা যাচাই এবং তাঁদের প্রকৃত শরণার্থী মর্যাদা নির্ধারণ করা হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় ব্যক্তির পরিচয় যাচাই, আঙুলের ছাপসহ জীবমিতিক তথ্য সংগ্রহ, নিরাপত্তা যাচাই এবং সাক্ষাৎকার নেওয়া হবে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ইউএনএইচসিআরের কার্ডধারীরা স্বয়ংক্রিয়ভাবে ডিপিপি কর্মসূচির আওতায় নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য কি না, তা সরকার নিজস্ব যাচাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করবে।

মন্ত্রণালয় আরও জানায়, নিজস্ব নিবন্ধনব্যবস্থা চালু হলে শরণার্থীদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নত হবে। পাশাপাশি পরিচয় যাচাই এবং জীবমিতিক তথ্যের মাধ্যমে পরস্পরবিরোধী তথ্য, অন্যের পরিচয় ব্যবহার ও সন্দেহভাজন জাল নথি শনাক্ত করা সহজ হবে।

সংসদ সদস্য দাতুক রোসল ওয়াহিদ (পিএন হুলু তেরেঙ্গানু) ইউএনএইচসিআরের নথি জালিয়াতির ঘটনা, এ ধরনের অপরাধে গৃহীত ব্যবস্থা এবং কতজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, সে বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেন। এর জবাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টি থেকে রোববার সকাল ৮টা) আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩, সিলেট বিভাগে ২, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ নিয়ে চলতি বছরে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।

১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১১৮টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এখন পর্যন্ত। যার সরাসরি প্রভাব পড়েছে ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ওপর।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৫২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ক্ষতিগ্রস্থ সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে, ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক