দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল
বাংলাদেশ পুলিশের দুই উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) সহ ১৭ পদস্থ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার এবং পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
একই আদেশে পিবিআই, বিভিন্ন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও এপিবিএনে একাধিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল ও সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।












