মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশটির অর্থনীতিতে বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান রাখছেন ১ লাখ ৬৭ হাজার বিদেশি শিক্ষার্থী

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের অবস্থান তৃতীয় সর্বোচ্চ 

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:১৮ পিএম
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের অবস্থান তৃতীয় সর্বোচ্চ 

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ৬৭ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের মাধ্যমে দেশটির অর্থনীতিতে বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান রাখছেন তারা। এ তথ্য জানিয়েছেন এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোভি তাজউদ্দিন।

তিনি বলেন, ইএমজিএসের এক গবেষণার ভিত্তিতে দেখা গেছে, মালয়েশিয়ায় অবস্থানকালে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার রিঙ্গিত ব্যয় করেন। বর্তমানে দেশে ১ লাখ ৬৭ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী থাকায় তাদের সম্মিলিত ব্যয়ের প্রভাব জাতীয় অর্থনীতিতে বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত।

২৩ আগষ্ট রবিবার, তেরেংগানুর পানতাই তেলুক কেতাপাংয়ে আয়োজিত ‘মালয়েশিয়ান কালচারাল ডিসকভারি কমিউনিটি ইমারশন’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব তথ্য জানান নোভি তাজউদ্দিন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যই অর্থনৈতিক সুবিধা বয়ে আনছেন না, তাদের উপস্থিতি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল করছে। বিশেষ করে খাবার, পরিবহন ও বিভিন্ন সেবা খাতের ব্যবসায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যয়ের ইতিবাচক প্রভাব পড়ছে।

নোভি তাজউদ্দিন উদাহরণ দিয়ে বলেন, তেরেংগানুর ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিন (ইউনিসজা) ও ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি)-এর মতো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, আশপাশের স্থানীয় জনগোষ্ঠীও এর সামাজিক ও অর্থনৈতিক সুফল পায়।

তিনি বলেন, মালয়েশিয়া বর্তমানে বিশ্বের শীর্ষ ১৪টি আন্তর্জাতিক উচ্চশিক্ষা গন্তব্যের একটি হিসেবে স্বীকৃত। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে, বিদেশি শিক্ষার্থীদের কাছে মালয়েশিয়া ক্রমেই আকর্ষণীয় শিক্ষা গন্তব্য হয়ে উঠছে।

নোভি বলেন, আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে সাধারণত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো চারটি দেশ থাকত। এখন সেই তালিকায় মালয়েশিয়াও স্থান করে নিয়েছে। এটি প্রমাণ করে যে বৈশ্বিক উচ্চশিক্ষা খাতে মালয়েশিয়া এখন একটি প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, গত তিন বছরে মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ শতাংশ বেড়েছে। এতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া ২০৩৫ সালের মধ্যে ৫ লাখ বিদেশি শিক্ষার্থী আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। ১০ বছর মেয়াদি ‘মালয়েশিয়া হায়ার এডুকেশন ব্লুপ্রিন্ট’-এ এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নোভি তাজউদ্দিন বলেন, বর্তমানে মালয়েশিয়ায় ১ লাখ ৬৭ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন। এই সংখ্যা আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মালয়েশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার প্রচার চালানো হবে। তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে বিশ্বের প্রায় সাত থেকে আটটি অঞ্চলকে কেন্দ্র করে প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বর্তমানে শীর্ষ পাঁচটি দেশ হলো চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

নোভি তাজউদ্দিন জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশই স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। সরকারি ও বেসরকারি উভয় ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের হিসাব মিলিয়েই বর্তমানে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৬৭ হাজার।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক