শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরতে গিয়ে মাদক চক্রের সন্ধান, ক্লাংয়ে বড় অভিযানে চাঞ্চল্য

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরতে গিয়ে মাদক চক্রের সন্ধান, ক্লাংয়ে বড় অভিযানে চাঞ্চল্য

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। সেলাঙ্গরের ক্লাং এলাকায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) ‘অপস মেগা’ অভিযানে এক হাজারের বেশি অভিবাসীর কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি একটি পানের দোকান থেকে সন্দেহভাজন মেথামফেটামিন (শাবু) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদেশি শ্রমিকদের মধ্যে অধিক তীব্র নেশার অনুভূতি পেতে পানের সঙ্গে শাবু মিশিয়ে সেবনের একটি গোপন চক্র সক্রিয় ছিল। একই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বহুজনকে আটক করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে ক্লাং জেলার হেনতিয়ান ক্লাং এলাকায় শুরু হওয়া আকস্মিক এ অভিযানে দোকানপাট, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিদেশি শ্রমিকদের আবাসন (হোস্টেল) ঘিরে তল্লাশি চালানো হয়। এসব স্থান দীর্ঘদিন ধরেই বিদেশি শ্রমিক ও অভিবাসীদের বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

অভিযান চলাকালে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করেন। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অতিরিক্ত সময় অবস্থান (ওভারস্টে), বৈধ কাগজপত্র ছাড়া বসবাস এবং অন্যান্য অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগ যাচাই করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিকদের বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কর্মসংস্থানের সঙ্গে কোনো নিয়োগকর্তা বা তৃতীয় পক্ষ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

অভিযানের সময় কয়েকটি আবাসিক ইউনিটে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিষিদ্ধ পণ্য বিক্রির আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রায় ২৫০ জন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সদস্যের অংশগ্রহণে পরিচালিত এ সমন্বিত অভিযানে পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম) এবং দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) সেলাঙ্গরও অংশ নেয়।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য মঙ্গলবার পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে প্রকাশ করবেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

অভিযানের সময় ক্লাংয়ের জালান কেপায়াং এলাকার বাস স্ট্যান্ড ক্লাং-সংলগ্ন একটি পানের দোকানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন শাবু উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দোকানটি শুধু পান বিক্রিই করত না; নিয়মিত ক্রেতাদের কাছে গোপনে শাবুও সরবরাহ করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে।

সূত্রটির দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পান বিক্রির আড়ালে এই মাদক ব্যবসা পরিচালিত হচ্ছিল। উদ্ধার হওয়া শাবু পানের সঙ্গে মিশিয়ে সেবন করলে নেশার প্রভাব আরও তীব্র হয় বলেও তদন্তে উঠে এসেছে।

অভিযানে উদ্ধার হওয়া সব মাদকদ্রব্য ও দোকানের বিক্রয় সামগ্রী জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে দোকানটির দায়িত্বে থাকা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। পানের ব্যবসার আড়ালে পরিচালিত সম্ভাব্য মাদক সরবরাহ চক্র এবং এর মূল হোতাদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক