শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার কারাগারে বন্দী নির্যাতনের ভয়াবহ চিত্র – সুহাকামের তদন্ত প্রতিবেদন

তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি কারা বিভাগের প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:৫৬ এম
মালয়েশিয়ার কারাগারে বন্দী নির্যাতনের ভয়াবহ চিত্র – সুহাকামের তদন্ত প্রতিবেদন

ফাইল ছবি

মালয়েশিয়ার তাইপিং কারাগারে ২০২৫ সালের ১৭ জানুয়ারি সংঘটিত দাঙ্গার ঘটনায় দেশটির মানবাধিকার কমিশন সুহাকামের গণতদন্ত প্রতিবেদনে বন্দী নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। তবে সুহাকামের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দেশটির কারা বিভাগ।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, গত ২৭ মে এক বিবৃতিতে মালয়েশিয়ার কারা বিভাগ বলেছে, কারা ব্যবস্থাপনা ও কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ প্রতিবেদনের প্রতিটি সুপারিশ এবং উত্থাপিত প্রতিটি বিষয় তারা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভাগটি জানায়, তারা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং প্রতিটি সুপারিশ গভীরভাবে পর্যালোচনা করবে।

ফাইল ছবি

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সম্পূর্ণ সততার সঙ্গে প্রতিবেদনটি বিস্তারিত ও গভীরভাবে পরীক্ষা করব, যাতে উত্থাপিত প্রতিটি বিষয়ে যথাযথ মনোযোগ দেওয়া হয়। নিরাপত্তা বিভাগ, কল্যাণ, পুনর্বাসন এবং মানবাধিকার সংরক্ষণের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।” একইসঙ্গে তদন্ত প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপকে প্রভাবিত করতে পারে এমন কোনো অনুমান বা অকাল সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দেশটির নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গত ২৫ মে সুহাকামের গণতদন্ত প্যানেল ১৭ জানুয়ারির তাইপিং কারাগার দাঙ্গার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সুহাকামের চেয়ারম্যান মোহাম্মদ হিশামুদ্দিন এমডি ইউনুস বলেন, কারাগারের সিনিয়র কর্মকর্তাদের গুরুতর অবহেলা ও নিষ্ক্রিয়তা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভূমিকা রেখেছে এবং এর ফলেই ৬১ বছর বয়সী বন্দী গান চিন এং-এর মৃত্যু ঘটে।

মালেশিয়াকিনি’র প্রতিবেদনে বলা হয়েছে, সুহাকামের তদন্তে প্রমাণ মিলেছে যে, হল বি থেকে ব্লক ই-তে বন্দী স্থানান্তরের সময় বিপুলসংখ্যক কারারক্ষী বন্দীদের ওপর অতিরিক্ত শারীরিক নির্যাতন চালায়। লাঠি ও পেপার স্প্রে-সহ নিরাপত্তা সরঞ্জামের অপব্যবহার করা হয়। আহত বন্দীদের চিকিৎসা সেবা প্রদানে ব্যর্থতা, চিকিৎসা নথিতে জালিয়াতি এবং বন্দীদের অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার করার অভিযোগও উঠে এসেছে।

তদন্তে আরও বলা হয়, হাতকড়া পরা বন্দীদের ঘুষি, লাথি ও পেপার স্প্রে ব্যবহার করে নির্যাতন করা হয়েছে। লাঠির নির্বিচার ব্যবহারে মাথায় গুরুতর আঘাত এবং হাত-পা ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

ফ্রি মালয়েশিয়া টুডে ও মাই মেট্রো’র প্রতিবেদনে বলা হয়েছে, কারারক্ষীদের দায়ের করা বেশ কিছু পুলিশ রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যেখানে বন্দীদেরই আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হয়। একইসঙ্গে ঘটনার সময় ধারণ করা ছবি ও ভিডিও প্রমাণ মুছে ফেলার অভিযোগও উঠেছে। সুহাকাম আরও জানায়, কারাগারের কিছু চিকিৎসাকর্মী বন্দীদের জখমকে ‘পড়ে যাওয়ার’ ফল হিসেবে দেখিয়ে কারারক্ষীদের রক্ষার চেষ্টা করেছেন।

নিউ স্ট্রেইটস টাইমস ও মালেশিয়াকিনি আরও জানায়, তদন্তে সরাসরি তাইপিং কারাগারের পরিচালক নাজরি মোহাম্মদ এবং ডেপুটি পরিচালক শাহরুল ইজ্জাত হামিদকে দায়ী করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পৃথক তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে এবং পেশাগত গাফিলতির ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে জানিয়েছে।

এদিকে রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, ডিএপি জাতীয় চেয়ারম্যান ও ডিজিটালমন্ত্রী গোবিন্দ সিং দেও পুলিশ মহাপরিদর্শক ও অ্যাটর্নি জেনারেলের কাছে কঠোর জবাবদিহিতা দাবি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সুহাকামের সুপারিশে সুপরিকল্পিত গোষ্ঠীগত নির্যাতনের প্রমাণ পাওয়ার পরও কেন তাইপিং কারাগারের ওয়ার্ডেন রিন্ডে ও’নেল ভিক্টরের বিরুদ্ধে আরও কঠোর অভিযোগ আনা হয়নি। তিনি জানান, বিষয়টি আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

সুহাকামের তদন্ত প্যানেল তাদের চূড়ান্ত প্রতিবেদনে তাইপিং কারাগারকে একটি জাদুঘরে রূপান্তরের সুপারিশ করেছে। তাদের মতে, কারাগারটি আর বন্দী রাখার উপযুক্ত নয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক