জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব
এবার লঞ্চ ভাড়া বাড়াল সরকার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন খাতে ব্যয় সামাল দিতে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ ভাড়া বৃদ্ধি করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব রুটে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দূরত্বভিত্তিক ভাড়াও সমন্বয় করা হয়েছে।
সংশোধিত হারে প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা ২০১৯ অনুযায়ী এ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে, যা জ্বালানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।












