শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার সারাওয়াক শ্রম বিভাগের বিরুদ্ধে স্থানীয় শ্রমিক বদলে বিদেশি নিয়োগের অভিযোগ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম
মালয়েশিয়ার সারাওয়াক শ্রম বিভাগের বিরুদ্ধে স্থানীয় শ্রমিক বদলে বিদেশি নিয়োগের অভিযোগ

মালয়েশিয়ার সারাওয়াক অঙ্গরাজ্যের প্রিমিয়ার আবাং জোহারি ওপেং স্থানীয় তেল ও গ্যাস খাতে কর্মরত শ্রমিকদের বদলে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন। তিনি এ ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

দেশটির জাতীয় দৈনিক দ্যা সান ডেইলীর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ২৫ এপ্রিল, মিরিতে এক কমিউনিটি নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিমিয়ার বলেন, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি পেট্রোলিয়াম সারাওয়াক বেরহাদ (পেট্রোস)-এর প্রকল্পে স্থানীয় কর্মীদের পরিবর্তে বিদেশি শ্রমিক আনার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি আসন্ন সারাওয়াক রাজ্য নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে উসকানিমূলক বলে মন্তব্য করেন তিনি। গাবুঙ্গান পার্টি সারাওয়াক (জিপিএস)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন আবাং জোহারি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী-এর সঙ্গে তার বৈঠককে কেন্দ্র করেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।,আমাদের বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সম্ভাব্য শ্রমিক নিয়োগের প্রসঙ্গও ছিল। তবে পেট্রোস প্রকল্পে ১,০০০ বাংলাদেশি শ্রমিক নিয়োগে আমি সম্মতি দিয়েছি এটি সম্পূর্ণ অসত্য।

এছাড়া সারাওয়াক শ্রম বিভাগ থেকেও এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে জানান প্রিমিয়ার। তিনি জোর দিয়ে বলেন, পেট্রোসের প্রকল্পগুলোতে স্থানীয় জনশক্তিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিদেশি শ্রমিক দিয়ে স্থানীয়দের প্রতিস্থাপনের কোনো প্রশ্নই ওঠে না।

যদিও তেল ও গ্যাস খাতে স্থানীয়দের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সারাওয়াকের অন্যান্য খাত বিশেষ করে নির্মাণ ও বাগান শিল্প গুরুতর শ্রমিক সংকটে ভুগছে।

সারাওয়াক পাবলিক কমিউনিকেশন্স ইউনিট (ইউকাস)-এর তথ্যমতে, শূন্যপদ পূরণের জন্য সারাওয়াক ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে সারাওয়াকে বিদেশি শ্রমিকের প্রধান উৎস ইন্দোনেশিয়া, যারা মূলত গৃহস্থালি কাজ, কৃষি ও নির্মাণ খাতে নিয়োজিত। তবুও শ্রমিকের ঘাটতি রয়ে গেছে।গত বছর খাদ্য শিল্প, পণ্য ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী স্টিফেন রুন্ডি উতোম সতর্ক করে বলেন, তীব্র শ্রমিক সংকটের কারণে সারাওয়াক প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রায় ১৬.২ লাখ হেক্টর তেল পাম বাগান এবং ৮৫টি প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। কিন্তু পর্যাপ্ত শ্রমিক না থাকায় ফল সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে, ফলে সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য।

সারাওয়াক সরকার একদিকে তেল ও গ্যাস খাতে স্থানীয় কর্মসংস্থান রক্ষা করতে দৃঢ় অবস্থানে রয়েছে, অন্যদিকে শ্রমঘাটতি পূরণে অন্যান্য খাতে বিদেশি শ্রমিক আনার বিষয়টি বিবেচনা করছে। তবে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রিমিয়ার আবাং জোহারি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক