এনসিপির ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার
শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পাঁচ নেতার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।
তাদের লিখিত জবাব পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ না পাওয়ায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শোকজ প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন (৫ আগস্ট) কক্সবাজার সফরকে কেন্দ্র করে ওই পাঁচজন নেতাকে নোটিশ দিয়েছিল এনসিপি।












