বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ এম
চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছান। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসা শেষে স্যার দেশে ফিরেছেন। এখন তিনি অনেকটাই সুস্থ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর ফলোআপের জন্য আবারও মালয়েশিয়া গিয়েছিলেন তিনি।

নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০০ এম
নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। নিহত তারেকের (২৮) হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারেক মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। দেশে ফেরার পরও তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদক কেনার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলেও স্থানীয়রা জানান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। একপর্যায়ে তার বাবা অলিউর রহমান ছেলের হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের অন্য সদস্যদের এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তাঁদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাদের যোগসাজশ, গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পিএম
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাদের যোগসাজশ, গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।

এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২১ পিএম
এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের এই উদ্যোগের মাধ্যমে আগামী এক বছর পর্যায়ক্রমে পরিবারগুলোর পাশে থাকতে চান তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এ উদ্যোগের কথা জানান রাশমিকা। তাঁর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবার ৪০০টি পরিবারের তিন মাসের বাজার খরচ বহন করা হবে। এতে পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ থেকে সাশ্রয় হওয়া অর্থ ভবিষ্যতের জন্য জমাতে এবং আর্থিক পরিকল্পনা করতে পারবে।

উদ্যোগটি সম্পর্কে রাশমিকা বলেন, অভিনীত চরিত্রগুলো অনেক সময় শিল্পীর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তাঁর আসন্ন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার সঙ্গে নিজের মিলের প্রসঙ্গ টেনে তিনি জানান, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁর মধ্যে আগে থেকেই রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অভিনেত্রী বলেন, আগে তিনি এ ধরনের উদ্যোগের কথা প্রকাশ্যে আনতেন না। তবে এখন তাঁর মনে হয়েছে, নিজের কাজের কথা জানালে অন্যরাও ছোট ছোট ভালো কাজে অনুপ্রাণিত হতে পারেন।

রাশমিকা আরও বলেন, ছোট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এ জন্য বড় কিছু করার প্রয়োজন নেই; ছোট উদ্যোগ দিয়েই শুরু করা যায়। কর্মজীবনে নানা বাধা, শারীরিক আঘাত, কষ্ট, চোখের জল ও নির্ঘুম রাতের অভিজ্ঞতার পর মানুষের মুখের হাসি তাঁর কাছে অমূল্য।

রাশমিকার এই উদ্যোগের ঘোষণা এসেছে তাঁর আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন স্বামী বিজয় দেবেরাকোন্ডা। এতে বিজয় নামভূমিকায় এবং রাশমিকা জয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন।

১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক