শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫২ জন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

 

৪ অক্টোবর ২০২৬

এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:০৩ এম
এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

১. ভারী বৃষ্টিতে আলবাসেতে ১০২ বছর বয়সী নারীর মৃত্যু, উদ্ধার ৯০ জন

আলবাসেতে প্রদেশের মাদ্রিগেরাসে ভয়াবহ বন্যায় ১০২ বছর বয়সী এক নারী মারা গেছেন। প্রবল বৃষ্টিতে পুরো শহর পানিতে তলিয়ে যায় এবং জরুরি বাহিনী প্রায় ৯০ জনকে উদ্ধার করে। মাত্র কয়েক ঘণ্টায় সেখানে প্রতি বর্গমিটারে ১৪২ লিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২. আবাসন সংকটের প্রতিবাদে স্পেনজুড়ে বিক্ষোভ, মাদ্রিদে বড় সমাবেশ

বাড়িভাড়া, উচ্ছেদ ও আবাসনের ক্রমবর্ধমান খরচের প্রতিবাদে আজ স্পেনের ৫০টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। মাদ্রিদে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৭০ হাজার মানুষ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা আবাসন নিয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৩. ভূমধ্যসাগরীয় এলাকায় বৃষ্টির দাপট, দুর্যোগের সতর্কতা বাড়ছে

স্পেনের ১৫টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে। কাতালোনিয়ায় পরিস্থিতি সবচেয়ে গুরুতর হওয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টি ও ঝড়ের এই পরিস্থিতি আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন মাত্রায় চলতে পারে।

৪. সেউতায় দুই মরক্কোর নাগরিককে জোর করে ফেরত পাঠানোর অভিযোগ, অস্বীকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সেউতার বেনিতেস সমুদ্রসৈকতে থাকা দুই মরক্কোর নাগরিক অভিযোগ করেছেন, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে এবং আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। তাঁদের দাবি, পুলিশ তাঁদের সীমান্তে নিয়ে যায় এবং পরে মরক্কোর কাছে হস্তান্তর করা হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় ফিরে গেছেন এবং তাঁদের সামনে বিভিন্ন বিকল্প ব্যাখ্যা করা হয়েছিল।

• বার্সেলোনা>

৫. প্রবল বৃষ্টিতে বার্সেলোনার লিসেউ মেট্রো স্টেশনের একটি প্ল্যাটফর্ম বন্ধ

প্রবল বৃষ্টির কারণে বার্সেলোনার এল৩ মেট্রো লাইনের লিসেউ স্টেশনের জোনা ইউনিভার্সিতারিয়ার দিকের প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দিকে চলাচলকারী ট্রেনগুলো আপাতত লিসেউ স্টেশনে থামছে না। উরকিনাওনা, মারিনা, কাতালুনিয়া ও কান কুইয়াস স্টেশনের কয়েকটি প্রবেশপথও বন্ধ রয়েছে।

৬. শনিবার রাতে বার্সেলোনায় মেট্রোর রাতভর পরিষেবা বন্ধ

অস্বাভাবিক আবহাওয়ার কারণে শনিবার রাতে বার্সেলোনার মেট্রো নিয়মিত রাতভর চলবে না। টিএমবি জানিয়েছে, মেট্রো রাত ১২টায় বন্ধ হয়ে রবিবার ভোর ৫টায় আবার চালু হবে। কাতালোনিয়া সরকারের অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার নির্দেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭. ভারী বৃষ্টির কারণে বার্সেলোনা ও হসপিতালেতের আবাসন বিক্ষোভ স্থগিত

আজ বার্সেলোনা ও হসপিতালেত দে লোব্রেগাতে আবাসন সংকট নিয়ে নির্ধারিত বিক্ষোভ ভারী বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। আয়োজকেরা কর্মসূচিটি ৫ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছেন। বার্সেলোনায় নতুন কর্মসূচির স্থান হিসেবে উরকিনাওনা চত্বর নির্ধারণ করা হয়েছে।

• মাদ্রিদ>

৮. মাদ্রিদের পাহাড়ি এলাকায় কমলা সতর্কতা, বাকি অঞ্চলে হলুদ সতর্কতা

ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় মাদ্রিদের সিয়েরা এলাকায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে এক ঘণ্টায় ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিও হতে পারে। মাদ্রিদ অঞ্চলের বাকি অংশে হলুদ সতর্কতা কার্যকর রয়েছে।

৯. আবাসন বিক্ষোভে মাদ্রিদের কেন্দ্রজুড়ে বড় জমায়েত

আবাসন সংকট নিয়ে আজকের বিক্ষোভে মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মিছিলের কয়েকটি ধারা শহরের বিভিন্ন স্থান থেকে শুরু হয়ে সিবেলেস চত্বরে গিয়ে মিলিত হয়। সরকারি হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৭০ হাজার; আয়োজকদের হিসাব এর চেয়ে অনেক বেশি।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে যৌথ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫১ পিএম
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে যৌথ অভিযান

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর চারটি নামি বারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত টিম।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে যৌথ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করে।

অভিযান চালানো অন্য তিনটি প্রতিষ্ঠান হলো- ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল এবং মার্গারিটা লাউঞ্জ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সিআইআইডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার বিভিন্ন বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ এবং ডিউটি ফ্রি শপে অননুমোদিত উৎস থেকে মদ ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, বিপুল পরিমাণ শুল্ক-ভ্যাট ও আয়কর ফাঁকি এবং লাইসেন্সবিহীন ব্যক্তির কাছে মদ বিক্রির অভিযোগ উঠেছিল।

এসব অভিযোগ খতিয়ে দেখতে সিআইআইডির নেতৃত্বে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চারটি পৃথক দল এই অভিযান পরিচালনা করছে।

কুমিল্লায় ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’ কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম
কুমিল্লায় ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’ কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম র’ ও ‘ক্রাইম সেটেআপ’-এর চার মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে। এ পর্যন্ত সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘র’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘ক্রাইম সেটেআপ’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৯টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ১০টি, সাব্বিরের বিরুদ্ধে ১টি এবং রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক