আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫
আলজেরিয়ার বুমেরদেস প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আলজেরিয়ার বুমেরদেস প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা। তারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাসটি সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ২৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের খোঁজখবর নিতে বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সিফি গ্রিব।
এছাড়া ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল-মাজিদ তেব্বুন। এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।