শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে নতুন দিগন্ত: ‘ইলুপ মোটরস’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১:০৫ এম
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে নতুন দিগন্ত: ‘ইলুপ মোটরস’-এর যাত্রা শুরু

বাংলাদেশে পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশীয় উদ্যোগে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন, লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি এবং সবুজ জ্বালানিভিত্তিক শিল্প বিকাশের ঘোষণা দিয়েছে ইলুপ মোটরস (Eloop Motors)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশীয় প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। বাংলাদেশেও এই প্রযুক্তির প্রসার ঘটাতে স্থানীয়ভাবে ইভি উৎপাদন ও আধুনিক ব্যাটারি প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্ব

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইলুপ মোটরসের মতে, জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণ এবং কার্বন ডাই-অক্সাইড (CO₂) নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে পরিচ্ছন্ন ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় শিল্প ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে ইভি উৎপাদন শিল্প গড়ে উঠলে স্থানীয় প্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া যন্ত্রাংশ উৎপাদন, গবেষণা, প্রকৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আধুনিক ব্যাটারি প্রযুক্তিতে বিনিয়োগ

ইলুপ মোটরস দেশে অত্যাধুনিক লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO₄) ব্যাটারি প্রযুক্তি এবং বৃহৎ পরিসরের ব্যাটারি উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তি দীর্ঘস্থায়ী, নিরাপদ এবং উচ্চ কার্যক্ষমতার হওয়ায় বৈদ্যুতিক যানবাহনের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করবে।

ইভি অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈদ্যুতিক যানবাহনের প্রসারে চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ইভি ব্যবহার করতে পারবেন এবং দেশে আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে উঠবে।

‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য

ইলুপ মোটরসের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, বাংলাদেশকে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি উৎপাদনে একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠানটি ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিল্পায়নের ওপর গুরুত্ব দেবে।

বিশ্বমানের সেবার প্রতিশ্রুতি

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের জন্য বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা, প্রযুক্তিগত সহায়তা এবং নির্ভরযোগ্য সমাধান নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করবে। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে দেশের ইভি খাতে নতুন মানদণ্ড স্থাপনের প্রত্যাশা করছে ইলুপ মোটরস।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, সরকারি-বেসরকারি সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত সম্প্রসারিত হবে, যা পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এম
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কারারক্ষী আমিনুল ইসলাম জানায়, ইফতেখার মাহমুদের হাজতি (হাজতি নম্বর-২৯৬৯২/২৬) হিসেবে কারাগারে ছিলেন। তার বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন।বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। তার হাজতি নম্বর ৪৫৬৫/এ। বুধবার রাতেই হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এম
বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

কোরিয়ার আনসান মসজিদের নিয়মতান্ত্রিক বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার ((২৫ সেপ্টেম্বর ২০২৬) মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণী কিম চিন ইসলাম গ্রহণ করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আমান দৈনিক আমার বার্তাকে বলেন, আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজ কিছুক্ষণ আগে (২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) আনসান মসজিদে এক কোরিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে মসজিদে ঘুরতে এসেছিলেন। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক পরিচয় তার কাছে উপস্থাপন করলাম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কোরিয়ান তরুণী কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন উল্লেখ করে মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, কোরিয়ান এই তরুণ কিছু প্রশ্ন করার পর আমি এসবের জবাব তাকে শোনালাম। জবাব পেয়ে এই তরুণী অনেক খুশি হলেন। আর কোনো বিলম্ব করলেন না। ইসলামের কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

তিনি বলেন, ইসলাম গ্রহণের পর তার মুসলিম নাম রাখা হয় আয়েশা। তার কোরিয়ান নাম ছিল কিম চি।

প্রসঙ্গত আয়েশা এখন একজন কাজাখ মুসলিমকে বিয়ে করবেন। তবে বিয়ের জন্যই ইসলাম গ্রহণ করেছেন এমন নয় বলে জানিয়েছেন তিনি।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, ইসলাম প্রকৃতিগতভাবেই সরল ও সহজাত ধর্ম। অথচ ভুল ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অমুসলিম ইসলামকে ভয় পান। সুন্দর আচরণ, আন্তরিকতা ও সহজ ভাষায় ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরলে সেই ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব।

তিনি বলেন, কোরিয়ার মাটিতে ইসলামের দাওয়াহর এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আমাদের নবমুসলিম বোন আয়েশাকে ঈমানের ওপর অটল রাখুন এবং তাঁর জীবনকে শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুন।

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এম
ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

গেল পঁচিশ দিনে ১১৪ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার জন মানুষ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৯৫৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক