শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে সালিশি বৈঠকে ‘নজরুল ও আনোয়ার বাহিনীর’ সশস্ত্র হামলা মামলায় দুই অভিযুক্ত কারাগারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:০৪ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে সালিশি বৈঠকে ‘নজরুল ও আনোয়ার বাহিনীর’ সশস্ত্র হামলা মামলায় দুই অভিযুক্ত কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর ((ব্রাহ্মণগাঁও) গ্রামে সালিশি বৈঠক চলাকালে কুখ্যাত ‘নজরুল ডাকাত বাহিনী’র সশস্ত্র হামলার মামলায় দুই অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ৩ জুন সুনামগঞ্জ জেলা ও দায়রা আদালত মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হুসাইন আহমদ ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অভিযুক্তরা হলেন—ইসলামপুর ব্রাহ্মণগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হুসাইন আহমদ এবং মৃত আম্বর উল্লাহর ছেলে দেলোয়ার হোসেন।

*ঘটনার বিবরণ :*

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ অক্টোবর জগন্নাথপুরের ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর ব্রাহ্মণগাঁও গ্রামের একটি মাদ্রাসা কক্ষে সামাজিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা।

সশস্ত্র এই হামলায় অন্তত ১৫ জন গ্রামবাসী গুরুতর আহত হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আতাউর রহমান (পিতা: মফিজুল্লাহ) নামের এক ব্যক্তির মাথায় আঘাত করলে তিনি আশঙ্কাজনক অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেন। এছাড়া হামলায় বদর উদ্দিন (পিতা: একলাছুর রহমান), আইনুদ্দিন (পিতা: নুর মিয়া) ও আব্দুল হাসিমসহ আরও বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আতাউর রহমানসহ কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৈঠক বানচালের নেপথ্যে ‘নজরুল সিন্ডিকেট’

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গ্রামে কোনো সালিশি বা গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিরোধের নিষ্পত্তি হচ্ছিল না। ফলে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গত বছরের ৯ অক্টোবর গ্রামের প্রবীণ মুরুব্বী আবুল বশরের বাড়িতে একটি বৈঠকের ডাক দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে, এলাকার কুখ্যাত ‘নজরুল ডাকাত সিন্ডিকেটে’র সশস্ত্র সদস্যরা আবুল বশরকে প্রাণনাশের হুমকি দিয়ে সেই বৈঠকটি পণ্ড করে দেয়।

এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর পুনরায় মাদ্রাসার কক্ষে বৈঠক বসলে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ‘নজরুল বাহিনী’র সদস্যরা এলাকায় জমি দখল, মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রামে নিয়মিত সালিশি বৈঠক চালু হলে তাদের এসব অপকর্মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠতে পারে—এমন আশঙ্কা থেকেই তারা বৈঠক বানচালের জন্য পরিকল্পিতভাবে এই সশস্ত্র মহড়া ও হামলা চালিয়েছে।

এলাকাবাসীর উদ্বেগ ও শাস্তি দাবি

স্থানীয়রা জানান, এর আগে এলাকার বিশিষ্টজন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানসহ অনেকেই গ্রামে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে একাধিকবার সালিশি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিলেন; কিন্তু প্রতিবারই এই অপরাধী চক্রের কারণে তা ভেস্তে যায়।

আদালত কর্তৃক দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন ও তাদের কারাগারে প্রেরণের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তবে এই নৃশংস হামলার মূল হোতাসহ ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদেরও দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এম
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কারারক্ষী আমিনুল ইসলাম জানায়, ইফতেখার মাহমুদের হাজতি (হাজতি নম্বর-২৯৬৯২/২৬) হিসেবে কারাগারে ছিলেন। তার বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন।বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। তার হাজতি নম্বর ৪৫৬৫/এ। বুধবার রাতেই হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এম
বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

কোরিয়ার আনসান মসজিদের নিয়মতান্ত্রিক বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার ((২৫ সেপ্টেম্বর ২০২৬) মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণী কিম চিন ইসলাম গ্রহণ করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আমান দৈনিক আমার বার্তাকে বলেন, আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজ কিছুক্ষণ আগে (২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) আনসান মসজিদে এক কোরিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে মসজিদে ঘুরতে এসেছিলেন। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক পরিচয় তার কাছে উপস্থাপন করলাম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কোরিয়ান তরুণী কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন উল্লেখ করে মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, কোরিয়ান এই তরুণ কিছু প্রশ্ন করার পর আমি এসবের জবাব তাকে শোনালাম। জবাব পেয়ে এই তরুণী অনেক খুশি হলেন। আর কোনো বিলম্ব করলেন না। ইসলামের কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

তিনি বলেন, ইসলাম গ্রহণের পর তার মুসলিম নাম রাখা হয় আয়েশা। তার কোরিয়ান নাম ছিল কিম চি।

প্রসঙ্গত আয়েশা এখন একজন কাজাখ মুসলিমকে বিয়ে করবেন। তবে বিয়ের জন্যই ইসলাম গ্রহণ করেছেন এমন নয় বলে জানিয়েছেন তিনি।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, ইসলাম প্রকৃতিগতভাবেই সরল ও সহজাত ধর্ম। অথচ ভুল ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অমুসলিম ইসলামকে ভয় পান। সুন্দর আচরণ, আন্তরিকতা ও সহজ ভাষায় ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরলে সেই ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব।

তিনি বলেন, কোরিয়ার মাটিতে ইসলামের দাওয়াহর এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আমাদের নবমুসলিম বোন আয়েশাকে ঈমানের ওপর অটল রাখুন এবং তাঁর জীবনকে শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুন।

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এম
ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

গেল পঁচিশ দিনে ১১৪ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার জন মানুষ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৯৫৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক