শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্যাথলিক স্কুলের গীর্জায় বন্দুকধারীর হামলা: গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:২৫ পিএম
যুক্তরাষ্ট্রে ক্যাথলিক স্কুলের গীর্জায় বন্দুকধারীর হামলা: গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭

হামলাকৃত স্থানে (গির্জার সামনে) পুলিশ ও এম্বুলেন্সের অবস্থান। ছবি- ইন্টারনেট থেকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকালে এক বন্দুকধারীর গুলিতে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলের গির্জায় প্রার্থনারত অবস্থায় দুই শিশু নিহত হয়েছে। নিহতদের বয়স যথাক্রমে ৮ ও ১০ বছর।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা জানান, বন্দুকধারী ঘটনাস্থলেই নিজের গুলিতে আত্মহত্যা করেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।
ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ছবি-ইন্টানেট থেকে।

কীভাবে ঘটল হামলা?
স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে বন্দুকধারী গির্জার পাশে গিয়ে জানালা দিয়ে ভেতরে গুলি চালায়। তখন প্রার্থনায় অংশ নিচ্ছিলেন শিশুরা এবং অন্যান্য উপাসকরা। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী একাধিক অস্ত্র নিয়ে আসে— একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল— এবং তিনটি অস্ত্র দিয়েই গুলি চালায়।

“সে ইচ্ছাকৃতভাবে শিশু ও প্রার্থনায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে,” বলেন পুলিশ প্রধান। ঘটনাস্থলে ডজনখানেক গুলি চালানো হয়।

অভিযুক্তের বয়স ২০-এর কোঠায় বলে জানা গেছে। পুলিশ বলছে, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে তার রেখে যাওয়া তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে।

একটি শিশুকে নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মী। ছবি- ইন্টারনেট থেকে।

‘এটি এক অমানবিকতা’
মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে বলেন, “এই শিশুরা প্রার্থনা করছিল। এটা ছিল স্কুলের প্রথম সপ্তাহ। তারা গির্জায় ছিল। তাদের বন্ধুদের সঙ্গে ক্লাসে থাকার কথা ছিল, খেলার মাঠে হাসি-আনন্দ করার কথা ছিল। অথচ তারা সহিংসতার ভয়ে কাঁপছে। তাদের বাবা-মাকেও এমন ভয় নিয়ে বাঁচতে হচ্ছে, যা হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের নৃশংস ঘটনা কখনোই হওয়া উচিত নয়। অথচ এগুলো বারবার ঘটছে।”

অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে প্রি-কেজি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। ঘটনার পর ছোট ছোট শিশুদের স্কুল ইউনিফর্ম পরে বাবা-মায়ের হাত ধরে বেরিয়ে আসতে দেখা গেছে।

শোক ও নিন্দা
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের শিশু ও শিক্ষকদের জন্য প্রার্থনা করছি, যাদের স্কুলের প্রথম সপ্তাহটি এই ভয়াবহ ঘটনার কারণে কলঙ্কিত হলো।”

স্থানীয় বাসিন্দা ব্রায়ান লিজ জানিয়েছেন, তিনি মেয়ের সঙ্গে নাস্তা করছিলেন যখন টানা দুই-তিন মিনিট ধরে গুলির শব্দ শুনতে পান।

হামলার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, তিনি এ ঘটনার বিষয়ে অবহিত আছেন। “হোয়াইট হাউস এ ভয়াবহ পরিস্থিতি নজরদারি করছে। সবাইকে অনুরোধ করছি, ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন।” তিনি মিনেসোটা গভর্নরকে ফোন করে সমবেদনাও জানান।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এম
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কারারক্ষী আমিনুল ইসলাম জানায়, ইফতেখার মাহমুদের হাজতি (হাজতি নম্বর-২৯৬৯২/২৬) হিসেবে কারাগারে ছিলেন। তার বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন।বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। তার হাজতি নম্বর ৪৫৬৫/এ। বুধবার রাতেই হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এম
বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

কোরিয়ার আনসান মসজিদের নিয়মতান্ত্রিক বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার ((২৫ সেপ্টেম্বর ২০২৬) মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণী কিম চিন ইসলাম গ্রহণ করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আমান দৈনিক আমার বার্তাকে বলেন, আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজ কিছুক্ষণ আগে (২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) আনসান মসজিদে এক কোরিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে মসজিদে ঘুরতে এসেছিলেন। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক পরিচয় তার কাছে উপস্থাপন করলাম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কোরিয়ান তরুণী কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন উল্লেখ করে মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, কোরিয়ান এই তরুণ কিছু প্রশ্ন করার পর আমি এসবের জবাব তাকে শোনালাম। জবাব পেয়ে এই তরুণী অনেক খুশি হলেন। আর কোনো বিলম্ব করলেন না। ইসলামের কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

তিনি বলেন, ইসলাম গ্রহণের পর তার মুসলিম নাম রাখা হয় আয়েশা। তার কোরিয়ান নাম ছিল কিম চি।

প্রসঙ্গত আয়েশা এখন একজন কাজাখ মুসলিমকে বিয়ে করবেন। তবে বিয়ের জন্যই ইসলাম গ্রহণ করেছেন এমন নয় বলে জানিয়েছেন তিনি।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, ইসলাম প্রকৃতিগতভাবেই সরল ও সহজাত ধর্ম। অথচ ভুল ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অমুসলিম ইসলামকে ভয় পান। সুন্দর আচরণ, আন্তরিকতা ও সহজ ভাষায় ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরলে সেই ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব।

তিনি বলেন, কোরিয়ার মাটিতে ইসলামের দাওয়াহর এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আমাদের নবমুসলিম বোন আয়েশাকে ঈমানের ওপর অটল রাখুন এবং তাঁর জীবনকে শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুন।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক