শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এমপি নুসরাতের বাড়িতে আগুনের কারণ নিয়ে নতুন তথ্য

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
এমপি নুসরাতের বাড়িতে আগুনের কারণ নিয়ে নতুন তথ্য

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষা করে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তোজাম্মেল হক বলেন, পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইন অক্ষত ছিল। ঘটনার পর অভিযোগ কেন্দ্রে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। সেগুলো পরীক্ষা করে তার অক্ষত পাওয়া গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি আরও বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন মেলেনি। বাড়ির প্রধান সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।

সবকিছু পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তোজাম্মেল হক।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগলের মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।

 

মার্চ ফর ইনসাফ

হাদি হত্যার সঙ্গে ভারত জড়িত: জাবের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম
হাদি হত্যার সঙ্গে ভারত জড়িত: জাবের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করার অন্যতম কারণ হলো, এর সঙ্গে ভারত জড়িত।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী এ পদযাত্রার আয়োজন করে সংগঠনটি।

এর আগে জুমার নামাজের পর হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা এবং কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।

এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা।

এ ছাড়া এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।

মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে

আসামে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২৩ জনের, আহত ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম
আসামে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২৩ জনের, আহত ৭

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙ্গার কাছের রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে সেটিকে ধাক্কা দেয় একটি ট্রাক।

এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি। বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনার ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।’

 

চলতি বছর বার্সেলোনায় সড়কে মৃত্যু ১৭ জনের

বার্সেলোনার গ্রান ভিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম
বার্সেলোনার গ্রান ভিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বার্সেলোনার গ্রান ভিয়া দে লেস কর্টস কাতালানেস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি বার্সেলোনার স্থানীয় পুলিশের (গুয়ার্দিয়া উরবানা) একজন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না।

বার্সেলোনা সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, গ্রান ভিয়া দে লেস কর্টস কাতালানেসের ৬৫০ নম্বরের কাছে একটি জাতীয় পুলিশের গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই গাড়িটি তখন জরুরি দায়িত্বে ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে বার্সেলোনা গুয়ার্দিয়া উরবানার দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ ইউনিট (ইউক্যাট)। সংঘর্ষের জন্য কোনো পক্ষ দায়ী কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি বছর বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

এই দুর্ঘটনার পর ২০২৬ সালে বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাঁদের মধ্যে আটজনই মোটরসাইকেল চালক। অর্থাৎ, এ বছর সড়কে নিহতদের অর্ধেকের কাছাকাছি মোটরসাইকেল আরোহী।

শহরটিতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন মোটরসাইকেল চালক। ২০২৪ সালেও মোট মৃত্যুর সংখ্যা ছিল ১১, যার মধ্যে পাঁচজন মোটরসাইকেল আরোহী। চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে গত দুই বছরের তুলনায় বেশি হয়েছে।

বার্সেলোনায় এক বছরে আটজন মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০২৩ সালে। চলতি বছরের পরিসংখ্যান শহরের সড়ক নিরাপত্তা এবং মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক