শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনাকেই পদক দিলেন হেগসেথ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১১ পিএম
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনাকেই পদক দিলেন হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন এক সেনা প্রহরী। এবার দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সেই প্রহরীকেই পদক দিয়েছেন হেগসেথ।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ঘটনার সূত্রপাত বুধবার ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তোলার সময় হেগসেথ, তাঁর স্ত্রী ও ঊর্ধ্বতন উপদেষ্টাদের হাসি-ঠাট্টা ও কথাবার্তা বলতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা সেনা প্রহরী স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাঁদের নীরবতা বজায় রাখতে সতর্ক করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইগলেসিয়াস হেগসেথের দলের দিকে এগিয়ে গিয়ে উচ্চ স্বরে বলেন, সব দর্শনার্থীকে অবশ্যই সব সময় নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে।

পরে পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, সমাধিসৌধে দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

হেগসেথের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে ইগলেসিয়াসের হাতে পদক তুলে দিতে দেখা যায় তাঁকে। এ সময় যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্ট ‘ওল্ড গার্ড’-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধে পাহারার দায়িত্ব পালন করে এই রেজিমেন্ট।

পদক দেওয়ার ছবি প্রকাশ করে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ডকে ভালোবাসি। ভালো কাজ করেছেন, স্পেশালিস্ট। দেশপ্রেমিকেরা, দায়িত্ব পালন করে যান।’

উল্লেখ্য, আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিহত ও নিখোঁজ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ।

মার্চ ফর ইনসাফ

হাদি হত্যার সঙ্গে ভারত জড়িত: জাবের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম
হাদি হত্যার সঙ্গে ভারত জড়িত: জাবের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করার অন্যতম কারণ হলো, এর সঙ্গে ভারত জড়িত।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী এ পদযাত্রার আয়োজন করে সংগঠনটি।

এর আগে জুমার নামাজের পর হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা এবং কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।

এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা।

এ ছাড়া এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।

মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে

আসামে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২৩ জনের, আহত ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম
আসামে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২৩ জনের, আহত ৭

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙ্গার কাছের রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে সেটিকে ধাক্কা দেয় একটি ট্রাক।

এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি। বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনার ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।’

 

চলতি বছর বার্সেলোনায় সড়কে মৃত্যু ১৭ জনের

বার্সেলোনার গ্রান ভিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম
বার্সেলোনার গ্রান ভিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বার্সেলোনার গ্রান ভিয়া দে লেস কর্টস কাতালানেস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি বার্সেলোনার স্থানীয় পুলিশের (গুয়ার্দিয়া উরবানা) একজন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না।

বার্সেলোনা সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, গ্রান ভিয়া দে লেস কর্টস কাতালানেসের ৬৫০ নম্বরের কাছে একটি জাতীয় পুলিশের গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই গাড়িটি তখন জরুরি দায়িত্বে ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে বার্সেলোনা গুয়ার্দিয়া উরবানার দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ ইউনিট (ইউক্যাট)। সংঘর্ষের জন্য কোনো পক্ষ দায়ী কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি বছর বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

এই দুর্ঘটনার পর ২০২৬ সালে বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাঁদের মধ্যে আটজনই মোটরসাইকেল চালক। অর্থাৎ, এ বছর সড়কে নিহতদের অর্ধেকের কাছাকাছি মোটরসাইকেল আরোহী।

শহরটিতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন মোটরসাইকেল চালক। ২০২৪ সালেও মোট মৃত্যুর সংখ্যা ছিল ১১, যার মধ্যে পাঁচজন মোটরসাইকেল আরোহী। চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে গত দুই বছরের তুলনায় বেশি হয়েছে।

বার্সেলোনায় এক বছরে আটজন মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০২৩ সালে। চলতি বছরের পরিসংখ্যান শহরের সড়ক নিরাপত্তা এবং মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক