রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সৌদিতে হুথিদের হামলা: রিয়াদের ৯৯ তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম
সৌদিতে হুথিদের হামলা: রিয়াদের ৯৯ তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত আক্রমণের মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান ভূচিহ্ন ও ৯৯ তলা বিশিষ্ট সুবিশাল ভবন ‘কিংডম সেন্টার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভবনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভবনের ভাড়াটে ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে পাঠানো এক ই-মেইল বার্তায় পরিচালনা কর্তৃপক্ষ জানায়, নির্দেশিত সময়সীমার মধ্যে কাউকে সশরীরে কার্যালয়ে উপস্থিত না হতে অনুরোধ করা হচ্ছে। তবে ৯৯ তলা বিশিষ্ট এ ভবনের নিচের অংশ বা বিপণিবিতান খোলা রয়েছে।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলা ও সার্বিক নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নিজেদের নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান (ড্রোন) হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে দেশটি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মার্কিন মিশনের পক্ষ থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা বার্তায় সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, বিমান যাত্রা বাতিল এবং অন্যান্য ভ্রমণ জটিলতা সম্পর্কে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।

মিশন আরও জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও বহু বিমানের আসা-যাওয়া বিলম্বিত ও বাতিল হচ্ছে।

এমতাবস্থায়, বিমানে ভ্রমণের পরিকল্পনাকারী নাগরিকদের যেকোনো যাত্রার পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো জরুরি মোবাইল বার্তা ও সতর্কতা অনুসরণের আহ্বান জানানো হয়।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টি থেকে রোববার সকাল ৮টা) আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩, সিলেট বিভাগে ২, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ নিয়ে চলতি বছরে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।

১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১১৮টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এখন পর্যন্ত। যার সরাসরি প্রভাব পড়েছে ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ওপর।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৫২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ক্ষতিগ্রস্থ সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে, ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক