শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম
ইয়েমেনে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের ওপর কোনো ধরনের হামলার চেষ্টা কিংবা ইয়েমেনের অখণ্ডতা ক্ষুণ্ন করার উদ্যোগ নেওয়া হলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান পরিচালনা করা হবে।

ঘটনার সূত্রপাত গতকাল, যখন ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ করতে গেলে সৌদি আরব তা বাধাগ্রস্ত করে। এ সময় সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায় এবং এর জেরেই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হুমকি দেয়।

শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, হুতিরা ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়ন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে নিতে সৌদি আরবকে হুমকি দেওয়ার কৌশল নিয়েছে। তিনি বলেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে শুক্রবার হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদি আরবকে সতর্ক করে বলেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন পুনরাবৃত্তি করা হলে তার কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। তিনি দাবি করেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে সৌদি আরবের বিমানবন্দরসহ স্থল, নৌ ও আকাশপথের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

হুতি মুখপাত্র আরও জানান, সম্ভাব্য উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

সাম্প্রতিক এ পাল্টাপাল্টি হুমকির ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইয়েমেন সংঘাতকে ঘিরে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে বিরোধ আরও জটিল রূপ নিতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।

সূত্র: আলজাজিরা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক