শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডে মার্কিন-ইরান শান্তি আলোচনা: ৬০ দিনের রোডম্যাপে সমঝোতার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:২৩ পিএম
সুইজারল্যান্ডে মার্কিন-ইরান শান্তি আলোচনা: ৬০ দিনের রোডম্যাপে সমঝোতার চেষ্টা

দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও সংঘাতের পর মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ একটি ‘৬০ দিনের রোডম্যাপ’-এ সম্মত হয়েছে বলে জানা গেছে। প্রথম দিনের আলোচনাকে উভয় পক্ষই “আশাব্যঞ্জক অগ্রগতি” হিসেবে বর্ণনা করেছে।

এই আলোচনার মূল লক্ষ্য শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তিচুক্তির দিকে অগ্রসর হওয়া।

রোডম্যাপ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সব ধরনের সামরিক সংঘাত বন্ধে সম্মত হওয়ার চেষ্টা করছে। প্রাথমিক সমঝোতায় ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি না দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশ্ব জ্বালানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক বাণিজ্যিক পরিবেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনার অন্যতম প্রধান অংশ। ইরান প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের মধ্যে একটি ‘কমিউনিকেশন লাইন’ বা ডি-কনফ্লিকশন সেল গঠন করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ শিথিল করতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

লেবাননে চলমান সংঘাত বন্ধ করাও আলোচনার গুরুত্বপূর্ণ লক্ষ্য। ইরান বলছে, আঞ্চলিক সংঘাত ও প্রক্সি যুদ্ধ বন্ধ না হলে স্থায়ী সমঝোতা সম্ভব নয়। এ বিষয়ে সমন্বয়ের জন্য আলাদা একটি যোগাযোগ কাঠামো তৈরি করা হয়েছে।

৬০ দিনের আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হোক, অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এর পরিদর্শন, ইউরেনিয়াম মজুদ নিয়ন্ত্রণ এবং সীমা নির্ধারণ নিয়ে কারিগরি আলোচনা চলবে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

ইরানের অন্যতম প্রধান দাবি হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবরুদ্ধ অর্থ মুক্ত করা। আলোচনায় সাময়িকভাবে তেল রপ্তানির সুযোগ রাখা হলেও চূড়ান্ত লক্ষ্য হলো পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

প্রথম দিকে উত্তেজনা ও হুমকির কারণে আলোচনা স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। পরে পাকিস্তান ও কাতারের কূটনৈতিক উদ্যোগে দুই পক্ষ আলোচনায় ফিরে আসে।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

এই ৬০ দিনের রোডম্যাপকে যুদ্ধ থেকে স্থায়ী শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পারমাণবিক ইস্যু, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং রাজনৈতিক চাপ এই প্রক্রিয়ার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকদের মত।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক