শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪৩ এম
যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

অবশেষে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ফ্রান্স সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রাসাদ ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটি সই হয়েছে। আমি মাত্রই ভার্সাইতে এটিতে স্বাক্ষর করলাম।” ট্রাম্পের সই করার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।”

এদিকে আজ বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) ইরানের পক্ষ থেকেও তাদের প্রেসিডেন্টের সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরের মাধ্যমে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ খসড়াটি চূড়ান্ত রূপ পেয়েছে এবং এখন এটি বাস্তবায়নের সময়। তিনি আরও স্পষ্ট করেন, এই চুক্তিটি ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে সই হয়েছে। অর্থাৎ, দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুটি ভিন্ন স্থানে অবস্থান করেই এতে স্বাক্ষর করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে মধ্যস্থতাকারী দেশ সুইজারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী শুক্রবার লুসার্ন হ্রদের একটি বিলাসবহুল হোটেলে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সই হবে। তবে সেই আনুষ্ঠানিকতার এক দিন আগেই শীর্ষ দুই নেতা এতে সই করলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই চুক্তি এখন থেকেই অবিলম্বে কার্যকর হবে।

গতকাল বুধবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের এই ঐতিহাসিক চুক্তির ১৪টি দফা প্রকাশ করা হয়।

চুক্তির প্রধান ১৪টি দফা:
১। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ইরান, যুক্তরাষ্ট্র এবং যুদ্ধে জড়িত তাদের মিত্ররা লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করবে। কেউ কারও বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা শক্তি প্রয়োগ করতে পারবে না।

২। উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করবে।

৩। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাবে। প্রয়োজনে এই সময় আরও বাড়ানো যাবে।

৪। চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করবে। ৩০ দিনের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে এবং চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে।

৫। ইরান পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় মাইন অপসারণ ও কারিগরি প্রতিবন্ধকতা দূর করবে।

৬। ইরানের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি আর্থিক পরিকল্পনা গ্রহণ করবে।

৭। চূড়ান্ত চুক্তি অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

৮। ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ চূড়ান্ত চুক্তিতে নির্ধারিত হবে।

৯। চূড়ান্ত চুক্তি হওয়ার আগপর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বর্তমান অবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না বা সেনা বাড়াবে না।

১০। অন্তর্বর্তীকালীন সময়ে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি, ব্যাংকিং এবং বিমা খাতের ওপর থেকে বাধা তুলে নেবে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

১১। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের আর্থিক তহবিল ও সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

১২। এই চুক্তির সফল বাস্তবায়ন ও প্রতিশ্রুতি তদারকির জন্য একটি বিশেষ যৌথ কাঠামো গঠন করা হবে।

১৩। চুক্তির প্রধান ধারাগুলোর বাস্তবায়ন শুরু হওয়ার পর উভয় দেশ বাকি শর্তগুলো নিয়ে চূড়ান্ত চুক্তি অনুমোদনের আলোচনা শুরু করবে।

১৪। এই চূড়ান্ত চুক্তিটি পরবর্তীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিকভাবে অনুমোদিত হবে।

সূত্র: আল-জাজিরা, সিএনএন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক