শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বি-৫২ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:২৫ এম
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বি-৫২ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরের আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Edwards Air Force Base থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যাচ্ছিল। আকাশ থেকে ধারণ করা ভিডিওতেও দুর্ঘটনাস্থল থেকে দীর্ঘ সময় ধোঁয়া উড়তে দেখা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও জরুরি সাড়া–দাতা দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি মূল্যায়ন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত বোমারু বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৯৫০-এর দশকে প্রথমবারের মতো এই মডেলটি সামরিক বহরে যুক্ত হয়। বিশাল আকৃতির কারণে এটি ‘দ্য বাফ’ নামেও পরিচিত।

এই বিমান প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করতে পারে এবং বিপুল পরিমাণ অস্ত্র বহনে সক্ষম। প্রচলিত বোমার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে এর। আকাশে অবস্থানকালেই জ্বালানি গ্রহণ করতে পারায় দূরপাল্লার অভিযানে বি-৫২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে থাকেন বিমান কমান্ডার, পাইলট, নেভিগেটর, রাডার নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞ।

দুর্ঘটনার কারণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছে মার্কিন বিমানবাহিনী।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক