শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩৬ পিএম
গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি প্রবাসীর ভাড়া বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনাকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

হত্যার ঘটনায় গৃহকর্তা ও ট্রাকচালক ফোরকানের হাতে স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালকসহ পাঁচজনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত নিজেই এক আত্মীয়কে ফোন করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গলাকাটা মরদেহ উদ্ধার করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শারমিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাইকান্দি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ফোরকান নিজেও গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থল কাপাসিয়া ইউনিয়নের রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাড়ি। জানা গেছে, ফোরকান গত কয়েক মাস ধরে পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। অন্য চারজনকে ধারালো অস্ত্র দিয়ে বিছানায় গলা কেটে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থল থেকে কিছু প্রিন্ট করা কাগজ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এছাড়া বাড়িতে মাদক সেবনের আলামত পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও যৌতুক সংক্রান্ত নির্যাতনের শিকার ছিলেন শারমিন। তাদের দাবি, মাদকাসক্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ফোরকান।

স্থানীয়রা জানান, ঘটনার পর অভিযুক্ত ফোরকান এক আত্মীয়কে ফোন করে পুরো হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পান।

গাজীপুর পুলিশ সুপার জানান, অভিযুক্তের ফোনালাপ ও প্রাথমিক আলামতের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশসহ একাধিক সংস্থা কাজ করছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে ফরেনসিক তদন্ত।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক