শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে শাওমির নতুন চমক!

স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল শাওমি

প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪২ পিএম
স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল শাওমি

বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন অধ্যায়ের সূচনা করল বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি (Xiaomi)। এতদিন স্মার্টফোনকেন্দ্রিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স খাতে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা হোম ও লাইফস্টাইলভিত্তিক একাধিক স্মার্ট পণ্য উন্মোচন করেছে।

শাওমি দীর্ঘদিন ধরেই এআইওটি (AIoT) ও স্মার্ট ইকোসিস্টেমে বৈশ্বিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে সমন্বিত স্মার্ট ও কানেক্টেড লাইফস্টাইলের সমাধান।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, বর্তমান ব্যবহারকারীরা আলাদা আলাদা ডিভাইস নয়, বরং একটি ইন্টিগ্রেটেড স্মার্ট সিস্টেম চান, যা দৈনন্দিন জীবনকে সহজ ও স্বয়ংক্রিয় করে তোলে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নতুন পণ্য ও দাম:
শাওমির উন্মোচিত পণ্যের মধ্যে রয়েছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার। ১০.৫ কেজি ধারণক্ষমতার এই ডিভাইসটি মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকাতে সক্ষম। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া বাজারে এসেছে শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের টেলিভিশন, যা কিউডি-মিনি এলইডি প্রযুক্তিনির্ভর। টিভিগুলোর পর্দার উজ্জ্বলতা ১,২০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সুবিধাসম্পন্ন এই সিরিজে ৯৮ ইঞ্চির টিভির দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা।

এর পাশাপাশি শাওমি বাজারে এনেছে ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’। ইউএইচডি ডিসপ্লে সমৃদ্ধ এই সিরিজে ৭৫ ইঞ্চির টিভির দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫২ হাজার ৯৯৯ টাকা।

স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স খাতে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তিনির্ভর জীবনযাপনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে শাওমি।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক