জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ এখতিয়ার বাংলাদেশের: সারাহ কুক
জুলাই অভ্যুত্থান পরবর্তী সংস্কার এবং জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ এখতিয়ার বাংলাদেশের জাতীয় সংসদের। এতে বিদেশিদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেনের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের কোটা ফ্রি সুবিধা আগের মতোই বহাল থাকবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে প্রশিক্ষণসহ বহুমুখী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে সারাহ কুক জানান, যুক্তরাজ্য এ কাজে সহযোগিতা করবে তবে আইনি জটিলতায় প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় অভিযুক্ত কেউ বৃটেনে অবস্থান করলে দেশটির নীতি অনুযায়ী তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।











