শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ–সারাওয়াক সম্পর্কের নতুন দিগন্ত: কৃষি, জ্বালানি ও শ্রম খাতে সহযোগিতা জোরদার

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৪৬ এম
বাংলাদেশ–সারাওয়াক সম্পর্কের নতুন দিগন্ত: কৃষি, জ্বালানি ও শ্রম খাতে সহযোগিতা জোরদার

১৫ এপ্রিল, বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মন্জুরুল করিম খান চৌধুরী সারাওয়াকের প্রিমিয়ার আবাং আবদুল রাহমান জোহারি-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রিমিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক ছিল উষ্ণ ও আন্তরিক, যা বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে উভয় পক্ষ কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রম অভিবাসনসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হাইকমিশনার বাংলাদেশের কৃষিখাতে অভিজ্ঞতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানবসম্পদ উন্নয়নের সক্ষমতা তুলে ধরেন। তিনি সারাওয়াকের চলমান উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন এবং বিশেষ করে দক্ষ, অর্ধদক্ষ ও সাধারণ শ্রমিক সরবরাহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সারাওয়াকের প্রিমিয়ার প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিকে রাজ্যের উন্নয়ন কৌশলের কেন্দ্রীয় খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দুই খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো সারাওয়াকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক দক্ষ ও সাধারণ কর্মী নিয়োগে নীতিগত সম্মতি প্রদান করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বৈঠকে শ্রম অভিবাসনকে আরও সুসংগঠিত ও স্বচ্ছ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব উত্থাপন করা হয়, যা উভয় পক্ষই স্বাগত জানায়। পাশাপাশি কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির জন্য পৃথক একটি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনাও গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এর মাধ্যমে কৃষি প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থাপনা এবং দক্ষতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতেও উভয় পক্ষ সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করেন। বিশেষ করে সৌরশক্তি ও সবুজ প্রযুক্তি উন্নয়নে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে করে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি উভয় পক্ষের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনতে পারে বলে মত প্রকাশ করা হয়।

আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে আলোচনার বিষয়গুলো বাস্তব ফলাফলে রূপ নেয়। এই বৈঠককে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও বিস্তৃত ও গভীর সহযোগিতার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সময় প্রিমিয়ারের দপ্তরের উপমন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প তদারকি) গেরাওয়াত গালা-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে হাইকমিশনার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম) এবং সারাওয়াক বিজনেস ফেডারেশন (এসবিএফ)-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিল্প, উৎপাদন, বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে দুই পক্ষের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক এবং পরবর্তী আলোচনাগুলো বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে অর্থনৈতিক, কারিগরি এবং মানবসম্পদভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষ করে শ্রমবাজার, কৃষি উদ্ভাবন এবং নবায়নযোগ্য জ্বালানিতে যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে তা উভয় পক্ষের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক