ঈদ ছুটির পর আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন
ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন বসার কথা রয়েছে।
আজকের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত মূলতবি করা হয়েছিল।
আজকের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা থাকবে দিনের কর্মসূচিতে।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে।











