শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে চাপে রাখতে তালেবানের দিকে ঝুঁকছে নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৩৬ পিএম
পাকিস্তানকে চাপে রাখতে তালেবানের দিকে ঝুঁকছে নয়াদিল্লি

দিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকির সফর ঘিরে আবারও বিতর্কে জড়িয়েছে ভারত। বিশ্ব রাজনীতিতে ‘নিষিদ্ধ’ তালেবান সরকারের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর পর এবার নতুন করে সমালোচনা ছড়িয়েছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে। তবে ঘটনাটি দিল্লিতে ঘটলেও, ভারত সরকার এ ঘটনার দায় স্বীকার করেনি।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই নীরবতা ভারত সরকারের অক্ষমতা ও পররাষ্ট্রনীতির দুর্বলতাকেই তুলে ধরেছে। একসময় গণতন্ত্র, ধর্মীয় সহনশীলতা ও বৈচিত্র্যের জন্য পরিচিত ভারতের বর্তমান শাসকদল বিজেপির নীতি এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

তালেবানের সঙ্গে নয়াদিল্লির আলোচনা:

গত ১০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তালেবান পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকি পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমনে ও উন্নয়ন প্রকল্পে ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেছে তালেবান প্রতিনিধি দল।

ভারত আফগানিস্তানে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিচ্ছে। এর মধ্যে রয়েছে—কাবুলে ৩০ শয্যার হাসপাতাল, থ্যালাসেমিয়া কেন্দ্র, আধুনিক ডায়াগনস্টিক ল্যাব এবং ২০টি অ্যাম্বুল্যান্স উপহার দেওয়া। এছাড়া, আফগান শিক্ষার্থীদের জন্য ই-আইসিসিআর বৃত্তি চালু রাখার প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।

বিতর্কের সূত্রপাত:

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের নিষিদ্ধ করা হলে তা নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধীদল কংগ্রেস এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে।
কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, “গণতন্ত্রের মুখোশ পরে নারী সাংবাদিকদের বাদ দেওয়া শুধু লজ্জাজনক নয়, বিপজ্জনকও।”
আরেক নেতা পি. চিদম্বরমের মতে, “এমন বৈষম্যমূলক আয়োজনে উপস্থিত থাকা পুরুষ সাংবাদিকদেরও প্রতিবাদ জানিয়ে বের হয়ে আসা উচিত ছিল।”

‘শত্রুর শত্রু’ কূটনীতি:

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে বৈরী ছিল। কিন্তু বর্তমানে পাকিস্তান ও তালেবানের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় নয়াদিল্লি যেন সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। বিশ্লেষকেরা মনে করেন, পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে রাখতে ভারত তালেবানকে কাছে টানছে।

তবে অনেক পর্যবেক্ষক সতর্ক করে বলেছেন, “শত্রুর শত্রু সবসময় মিত্র হয় না।” ধর্মীয় চরমপন্থার জন্য সমালোচিত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করা ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শেষ পর্যন্ত দিল্লির জন্য ‘হিতে বিপরীত’ হতে পারে।

পররাষ্ট্রনীতিতে ‘চৌকসতা’ নাকি বিভ্রান্তি:

বিজেপি সরকার নিজেদের পররাষ্ট্রনীতি ‘চৌকস কূটনীতি’ বলে দাবি করলেও বাস্তবে দক্ষিণ এশিয়ায় ভারতের সম্পর্ক এখন অনেক দেশের সঙ্গে টানাপোড়েনে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ায় নয়াদিল্লি এখন এমন একটি সরকারকে সহযোগিতা করছে, যাকে বিশ্বে কোনো দেশই স্বীকৃতি দেয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী অধিকার লঙ্ঘনকারী ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন তালেবান সরকারের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে আরও দুর্বল করবে।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এম
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কারারক্ষী আমিনুল ইসলাম জানায়, ইফতেখার মাহমুদের হাজতি (হাজতি নম্বর-২৯৬৯২/২৬) হিসেবে কারাগারে ছিলেন। তার বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন।বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। তার হাজতি নম্বর ৪৫৬৫/এ। বুধবার রাতেই হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এম
বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

কোরিয়ার আনসান মসজিদের নিয়মতান্ত্রিক বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার ((২৫ সেপ্টেম্বর ২০২৬) মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণী কিম চিন ইসলাম গ্রহণ করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আমান দৈনিক আমার বার্তাকে বলেন, আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজ কিছুক্ষণ আগে (২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) আনসান মসজিদে এক কোরিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে মসজিদে ঘুরতে এসেছিলেন। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক পরিচয় তার কাছে উপস্থাপন করলাম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কোরিয়ান তরুণী কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন উল্লেখ করে মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, কোরিয়ান এই তরুণ কিছু প্রশ্ন করার পর আমি এসবের জবাব তাকে শোনালাম। জবাব পেয়ে এই তরুণী অনেক খুশি হলেন। আর কোনো বিলম্ব করলেন না। ইসলামের কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

তিনি বলেন, ইসলাম গ্রহণের পর তার মুসলিম নাম রাখা হয় আয়েশা। তার কোরিয়ান নাম ছিল কিম চি।

প্রসঙ্গত আয়েশা এখন একজন কাজাখ মুসলিমকে বিয়ে করবেন। তবে বিয়ের জন্যই ইসলাম গ্রহণ করেছেন এমন নয় বলে জানিয়েছেন তিনি।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, ইসলাম প্রকৃতিগতভাবেই সরল ও সহজাত ধর্ম। অথচ ভুল ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অমুসলিম ইসলামকে ভয় পান। সুন্দর আচরণ, আন্তরিকতা ও সহজ ভাষায় ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরলে সেই ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব।

তিনি বলেন, কোরিয়ার মাটিতে ইসলামের দাওয়াহর এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আমাদের নবমুসলিম বোন আয়েশাকে ঈমানের ওপর অটল রাখুন এবং তাঁর জীবনকে শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুন।

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এম
ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

গেল পঁচিশ দিনে ১১৪ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার জন মানুষ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৯৫৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক