বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রূপনগর

ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২১ এম
ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট থেকে বিথী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে, রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারের সময় তার দুই হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সবশেষ, সোমবার দুপুর ১২টা নাগাদ বিথীকে দেখা গিয়েছিলো।

মঙ্গলবার (১৭ নভেম্বর), বিকেল পর্যন্ত, তার কোনো খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেন স্বজনরা। বাড়ির মালিক জানান, স্বামী চট্টগ্রামে চাকরি করেন, এমন তথ্য দিয়েছিলো বিথী।

ফ্ল্যাটে মেঘা নামে এক নারীকে সাবলেট দেন তিনি। পুলিশ জানায়, ঘটনার পর মেঘার কোন খোঁজ পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি বীথির মোবাইল।

 

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া-মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া-মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মালয়েশিয়াতেও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ সফরে তার সঙ্গী হবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার ঢাকা ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তালিকা প্রকাশ করল ইসি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তালিকা প্রকাশ করল ইসি

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনের তপশিল নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচনের এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক শুরু

চীনের শেনজেন শহরে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক। বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ এ সম্মেলনকে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে তাঁর পূর্বসূরিরা ভুল করেছিলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। শি জিনপিং বৈঠকটিকে ‘যুগান্তকারী’ বলে বর্ণনা করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে এ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এপেকের সদস্য হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনীতি এ সম্মেলনে অংশ নিচ্ছে।

বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রনেতার এই বৈঠকের দিকে আন্তর্জাতিক মহলের বিশেষ নজর রয়েছে। বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে এ সম্মেলনের সম্ভাব্য প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক