সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক। এ সময় তাঁর সঙ্গে শত শত নেতা-কর্মী ছিলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

প্রেসক্লাবে পৌঁছানোর পর নেতা-কর্মীরা ইশরাকের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ বলে স্লোগান দেন।

 

নেতা-কর্মীদের কয়েকজনের হাতে ফুলের তোড়াও দেখা যায়। ইশরাক প্রেসক্লাব প্রাঙ্গণে পৌঁছালে নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা তাঁকে ঘিরে ধরেন।

 

পরে নেতা-কর্মীদের বেষ্টনীর মধ্যে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান ইশরাক। তখনো হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তাঁর সমর্থকেরা। বেলা পৌনে দুইটার দিকে কালো রঙের একটি গাড়িতে করে প্রেসক্লাবের ফটক দিয়ে প্রবেশ করেন তিনি।

 

এর আগে সকাল সাড়ে আটটার পর নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন।

 

পোস্টে তিনি লেখেন, সোমবার বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

 

পোস্টে ইশরাক হোসেন আরও লেখেন,

 

‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।

 

‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশা আল্লাহ।

 

‘পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।

 

‘দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।

 

‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!

 

‘মাদক নির্মূল, মাদক নির্মূল!’

 

এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।

 

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ দেখা দেয়।

পূজামণ্ডপে যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২৬ পিএম
পূজামণ্ডপে যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলমানদের পূজামণ্ডপে যাওয়া উচিত কি না, এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয় উপাসনায় অংশ নেওয়া এক বিষয় নয়। উদারতা দেখাতে গিয়ে নিজের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কাজে জড়ানো উচিত নয়।

 

সম্প্রতি এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই ব্যক্তি জানতে চান, অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলমানরা পূজায় যেতে পারবেন কি না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, কোনো মুসলমান এমনটি করলে তা তাঁর ঈমান ও বিশ্বাসের পরিপন্থী হবে। কারণ, তিনি যে ধর্মীয় বিশ্বাস ধারণ করেন না, পূজায় অংশ নিয়ে সেই বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক আচরণ করছেন।

 

তিনি বলেন, একজন মুসলমানের চিন্তাভাবনা উদার হওয়া উচিত। তিনি সবার সঙ্গে আপনজনের মতো আচরণ করবেন। তবে অতি উদারতা প্রদর্শন করতে গিয়ে পূজায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। এটি একধরনের আত্মপ্রচারণার শামিল।

 

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, বিভিন্ন হাদিসে অন্য ধর্মীয় সম্প্রদায়ের স্বাতন্ত্র্য গ্রহণ ও তাদের ধর্মীয় পরিচয়ের সঙ্গে একাত্ম হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। তাঁর মতে, যেখানে শিরক করা হয়, সেখানে গিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে মুসলমানদের বিরত থাকা উচিত। তিনি এ ধরনের কাজে অংশগ্রহণকে নাজায়েজ ও গুনাহের কাজ বলে উল্লেখ করেন।

 

বিষপানের হুমকি সাবেক স্ত্রীর বিরুদ্ধে মা’মলা করলেন হিরো আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২২ পিএম
বিষপানের হুমকি সাবেক স্ত্রীর বিরুদ্ধে মা’মলা করলেন হিরো আলম

সাবেক স্ত্রীর সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

এ মামলায় অপর যে দুজনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। এরা দুজনই সাথীর সঙ্গে মিলে হিরো আলমের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগে বলা হয়েছে।

হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তাঁর মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাঁকে অর্থ দেন হিরো আলম। তিনি গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। ফোন করে সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তাঁর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম
পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে বিশেষ সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। ছুটির দিনগুলোতে ভিড়ের সময় (পিক আওয়ার) ১০ মিনিট এবং সাধারণ সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালনা বিভাগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত চার দিনের ছুটিতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের অধিকাংশ সময় ১০ থেকে ১২ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। তবে রাতের দিকে যাত্রীচাহিদার ওপর নির্ভর করে ট্রেনের বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হতে পারে। এই চার দিনে উভয় অভিমুখে সর্বমোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ ছাড়া আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে যাত্রা শুরু করবে। ছুটির এই দিনটিতে উভয় অভিমুখে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ আরও জানায়, হঠাৎ যাত্রীচাপ বৃদ্ধি পেলে তা সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এবং মূল ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এগুলো তাৎক্ষণিকভাবে চালনা করে ট্রেনের মধ্যবর্তী বিরতি সমন্বয় করা হবে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক