শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দিল্লির যন্তর মন্তরে উত্তেজনা

মমতা, কেজরিওয়াল ও বিজয়নসহ একাধিক বিরোধী নেতা আটক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম
মমতা, কেজরিওয়াল ও বিজয়নসহ একাধিক বিরোধী নেতা আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের (ইসি) নানা অনিয়মের অভিযোগে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড় ও চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা।

বিক্ষোভের প্রেক্ষাপট ও মূল দাবি:

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভোটার তালিকা সংশোধন (এসআইআর) এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি), বিরোধী দলসমূহ ও বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে এই সমাবেশের ডাক দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে ডাকা এই কর্মসূচিতে অংশ নিতেই বিরোধী রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতারা দিল্লিতে সমবেত হন।

প্রতিবাদ স্থানে যাওয়ার পথে সাউথ অ্যাভিনিউয়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীদের বাধা দেয় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিকটস্থ একটি বাসস্ট্যান্ডের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। অন্য দিকে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সকাল থেকেই ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; পরবর্তীতে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁকেও আটক করা হয়।

আটকের বিবরণ ও প্রতিক্রিয়া:

অবস্থান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের পাঁচ সংসদ সদস্য—ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনসহ অন্য নেতাদের ধরে নিয়ে যায় দিল্লি পুলিশ। প্রতিবাদ হিসেবে আটকের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ব্যান্ড-এইড লাগানো ছিল। পুলিশ ভ্যান থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, সরকার তাঁদের সঙ্গে অন্যায় আচরণ করছে, তবে জনগণের অধিকার রক্ষার এই আন্দোলন থেকে ‘ইন্ডিয়া’ জোট পেছাবে না।

এ ছাড়া কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিআইএম সাংসদ জন ব্রিটাস, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠীসহ বহু নেতা ও ছাত্র প্রতিনিধিকে আটক করে ছত্রশাল স্টেডিয়ামের অস্থায়ী আটক কেন্দ্রে নেওয়া হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও পরবর্তী কর্মসূচি:

এর আগে শুক্রবার বিরোধী দলের একটি প্রতিনিধিদল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানায় এবং ‘ভোট চুরির’ অভিযোগসংবলিত স্মারকলিপি প্রদান করে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বৈঠকের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তবে রাষ্ট্রপতি ‘ভোট চুরির’ দাবি মেনে নিয়েছেন বলে যে গুঞ্জন উঠেছিল, তা পরবর্তীতে ভিত্তিহীন বলে জানায় সরকারি সূত্র।

পরিস্থিতির প্রেক্ষাপটে ‘ইন্ডিয়া’ জোট আগামী রবিবার ও সোমবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিরোধী নেতারা জানিয়েছেন, সোমবার তাঁরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশজুড়ে একযোগে ব্যাপক আন্দোলন গড়ে তুলবেন।

রোববার ফের বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি, যন্তরমন্তরে যাওয়ার নতুন ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পিএম
রোববার ফের বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি, যন্তরমন্তরে যাওয়ার নতুন ঘোষণা

ভারতের কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক চাপ এবং পুলিশের কঠোর প্রতিবন্ধকতা উপেক্ষা করে রাজধানী দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থান ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (১০ অক্টোবর) রাতে দলটির প্রভাবশালী নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, পূর্বনির্ধারিত দাবি আদায়ের লক্ষ্যে রোববার (১১ অক্টোবর) সকালে আবারও দিল্লির ঐতিহাসিক যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হবেন তারা।

দলটির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর এই সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত প্রতিরোধে বর্তমান সরকার গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। বিরোধীরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত্তি কেঁপে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

দলের শীর্ষ নেতাদের একের পর এক আটকের পরও রাজপথ না ছাড়ার কঠোর বার্তা দেন এই নেতা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি স্পষ্ট করেন, প্রশাসনের কোনো ধরনের হুমকি বা আইনি বাধার মুখেই তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তরমন্তরে একটানা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার প্রস্তুতি নিয়েছে তাদের সংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বার্তার পাশাপাশি অজিঙ্ক শিন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্যও দলের পক্ষ থেকে প্রচার করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ পিএম
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো আঘাত ছাড়াই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। মানিকগঞ্জে একটি ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজেই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।”

অভিনেত্রীর এমন আকস্মিক পোস্টের পরই তাঁর শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুরাগীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঠিক কোন স্থানে বা কীভাবে গাড়িটি দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের পূর্বনির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়। প্রাথমিক ধাক্কা কাটিয়ে তানজিন তিশা বর্তমানে সম্পূর্ণ নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় এই তারকা দীর্ঘ সময় ধরে সুঅভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। পেশাগত কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

 

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনকালে তাঁদের আটক করা হয়েছিল। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্তি দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতাদেরও ছেড়ে দিয়েছে পুলিশ।

অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মুক্ত করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে শনিবার নতুন দিল্লিতে বিকেলের দিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকেই কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলে উভয় প্রধান বিরোধী নেতাকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক