শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার রাভাল এলাকায় পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ: দিনে ২/৩ বার ময়লা তুলেও কমছে না আবর্জনা

বার্সেলোনা প্রতিনিধি স্পেন প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম
বার্সেলোনার রাভাল এলাকায় পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ: দিনে ২/৩ বার ময়লা তুলেও কমছে না আবর্জনা

স্পেনের বার্সেলোনার রাভাল এলাকায় রাস্তাঘাটের পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা দিনে দুই থেকে তিনবার ময়লা সংগ্রহ করলেও রাস্তায় আবর্জনার স্তূপ জমে থাকছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইঁদুরের উপদ্রব, নষ্ট আসবাবপত্র ও নির্ধারিত সময়ের বাইরে ফেলে রাখা বড় আকারের বর্জ্য। পরিস্থিতির কারণে কয়েকটি রাস্তা দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

কাতালান সংবাদমাধ্যম বেতেভে-র প্রতিবেদনে বলা হয়েছে, রাভালের জোয়াকিন কোস্তা, ভিস্তালেগ্রে ও লা সেরা সড়কে প্রায় প্রতিদিনই ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। বিশেষ করে আবর্জনা ফেলার পাত্রের বাইরে জমে থাকা ব্যাগগুলো নিয়ে বাসিন্দাদের অভিযোগ বেশি। অনেক সময় নির্ধারিত দিনে পুরোনো আসবাবপত্র সংগ্রহের ব্যবস্থা না থাকলেও রাস্তায় ভাঙা আসবাব, এমনকি ফেলে দেওয়া ফ্রিজও পড়ে থাকতে দেখা যায়।

ইঁদুরের উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশ

বাসিন্দাদের অভিযোগ, গত দুই বছরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আবর্জনার স্তূপের কারণে নিচতলার কিছু বাসিন্দার বাড়ি থেকে বের হতেও অসুবিধা হচ্ছে। রাস্তায় ইঁদুরের চলাচল বেড়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভিস্তালেগ্রে সড়কের এক বাসিন্দার ভাষ্য, বহু বছর ধরে একই সমস্যা চলছে। আবর্জনা ফেলার পাত্র পরিবর্তন করা হলেও সেগুলো প্রায়ই নষ্ট হয়ে যায়। এলাকায় বাসিন্দা ও দোকানের সংখ্যা বেশি হওয়ায় পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

আরেক বাসিন্দা বলেন, দিনে দুই থেকে তিনবার ময়লা সংগ্রহ করা হলেও কিছুক্ষণের মধ্যেই আবার আবর্জনা জমে যায়। কার্ডবোর্ড, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্যের পাশাপাশি বড় আকারের ইঁদুরও দেখা যাচ্ছে। তাঁর মতে, এভাবে চলতে থাকলে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠবে।

সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে জোয়াকিন কোস্তা সড়কে বর্জ্য সংগ্রহের স্বয়ংক্রিয় বায়ুচালিত ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এ কারণে সাময়িকভাবে প্রচলিত আবর্জনার পাত্র বসাতে হয়েছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে যেসব পরিচ্ছন্নতার কাজ করা সম্ভব হয়নি, সেগুলো সম্পন্ন করতে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মীর দলও মোতায়েন করেছে বার্সেলোনা সিটি কাউন্সিল।

নিয়ম না মানা ব্যক্তিদের জরিমানার দাবি

সব বাসিন্দা অবশ্য সমস্যার জন্য শুধু পরিচ্ছন্নতা ব্যবস্থাকে দায়ী করছেন না। কারও কারও মতে, কিছু মানুষ নিয়ম না মেনে আবর্জনার ব্যাগ পাত্রের বাইরে ফেলে যাচ্ছেন। এতে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সরিয়ে নেওয়ার পরও রাস্তায় দ্রুত আবার আবর্জনা জমে যাচ্ছে।

রাভাল বাণিজ্যিক এলাকার ব্যবস্থাপক জর্দি বোরদাস বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের। দোকানপাটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরিদর্শন চালিয়ে জরিমানা করা হলেও নিয়ম না মানা বাসিন্দাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাঁর অভিযোগ।

বাণিজ্যিক এলাকার প্রতিনিধিদের মতে, নিয়ম মেনে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। কিন্তু তাতে প্রত্যাশিত ফল না পাওয়ায় এবার নিয়ম ভঙ্গকারীদের জরিমানার আওতায় আনার দাবি উঠেছে।

পরিচ্ছন্নতায় সমন্বিত পরিকল্পনা বাস্তাবায়নের উদ্যোগ

বার্সেলোনা সিটি কাউন্সিল জানিয়েছে, সিউতাত ভেয়া জেলার চারটি এলাকায় পরিচ্ছন্নতা ও বর্জ্য সংগ্রহের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ‘প্লা এন্দ্রেসা’ কর্মসূচি এবং সিউতাত ভেয়া চুক্তির আওতায় নেওয়া এই উদ্যোগের ভিত্তি তৈরি হয়েছিল ২০২৫ সালে শুরু হওয়া একটি পরীক্ষামূলক প্রকল্প থেকে। রাস্তায় আবর্জনার ব্যাগ, আসবাবপত্র ফেলে রাখা, দেয়ালে আঁকিবুঁকি এবং প্রস্রাব করার মতো সমস্যার বিরুদ্ধে ওই প্রকল্প নেওয়া হয়েছিল।

সিটি কাউন্সিলের পরিকল্পনায় রয়েছে পানি ব্যবহার করে রাস্তা পরিষ্কার করার কাজ বাড়ানো, আবর্জনার পাত্র আরও ঘন ঘন ধোয়া, অতিরিক্ত ডাস্টবিন স্থাপন, দেয়ালের আঁকিবুঁকি দ্রুত মুছে ফেলা এবং আরও বেশি গণশৌচাগার স্থাপন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় দোকানপাটের নিয়ম মানা হচ্ছে কি না, তা যাচাই করতে পরিদর্শন জোরদার করা হচ্ছে।

কর্তৃপক্ষের দাবি, এসব উদ্যোগের ফলে রাস্তায় ফেলে রাখা আবর্জনার ব্যাগের সংখ্যা ৩০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত কমেছে। বিশেষ করে রাভাল ও পুরোনো শহরকেন্দ্রে এই অগ্রগতি দেখা গেছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল।

তবে বাসিন্দাদের অভিযোগ, সরকারি উদ্যোগের সুফল তাঁরা এখনো দৈনন্দিন জীবনে যথেষ্টভাবে দেখতে পাচ্ছেন না। সিটি কাউন্সিলও স্বীকার করেছে, পরিচ্ছন্নতার পরিস্থিতির উন্নতি একবারে হবে না; ধাপে ধাপে আরও ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, শুধু ময়লা সংগ্রহ নয়—নিয়মিত নজরদারি, দ্রুত সমস্যার সমাধান এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে রাভালের রাস্তাগুলোকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

রোববার ফের বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি, যন্তরমন্তরে যাওয়ার নতুন ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পিএম
রোববার ফের বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি, যন্তরমন্তরে যাওয়ার নতুন ঘোষণা

ভারতের কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক চাপ এবং পুলিশের কঠোর প্রতিবন্ধকতা উপেক্ষা করে রাজধানী দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থান ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (১০ অক্টোবর) রাতে দলটির প্রভাবশালী নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, পূর্বনির্ধারিত দাবি আদায়ের লক্ষ্যে রোববার (১১ অক্টোবর) সকালে আবারও দিল্লির ঐতিহাসিক যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হবেন তারা।

দলটির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর এই সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত প্রতিরোধে বর্তমান সরকার গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। বিরোধীরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত্তি কেঁপে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

দলের শীর্ষ নেতাদের একের পর এক আটকের পরও রাজপথ না ছাড়ার কঠোর বার্তা দেন এই নেতা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি স্পষ্ট করেন, প্রশাসনের কোনো ধরনের হুমকি বা আইনি বাধার মুখেই তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তরমন্তরে একটানা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার প্রস্তুতি নিয়েছে তাদের সংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বার্তার পাশাপাশি অজিঙ্ক শিন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্যও দলের পক্ষ থেকে প্রচার করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ পিএম
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো আঘাত ছাড়াই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। মানিকগঞ্জে একটি ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজেই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।”

অভিনেত্রীর এমন আকস্মিক পোস্টের পরই তাঁর শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুরাগীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঠিক কোন স্থানে বা কীভাবে গাড়িটি দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের পূর্বনির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়। প্রাথমিক ধাক্কা কাটিয়ে তানজিন তিশা বর্তমানে সম্পূর্ণ নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় এই তারকা দীর্ঘ সময় ধরে সুঅভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। পেশাগত কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

 

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনকালে তাঁদের আটক করা হয়েছিল। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্তি দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতাদেরও ছেড়ে দিয়েছে পুলিশ।

অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মুক্ত করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে শনিবার নতুন দিল্লিতে বিকেলের দিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকেই কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলে উভয় প্রধান বিরোধী নেতাকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক