শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

অবৈধভাবে ইউরোপ পাড়ি

ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার: দেশে ফেরাতে কায়রো দূতাবাসের উদ্যোগ

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম
ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার: দেশে ফেরাতে কায়রো দূতাবাসের উদ্যোগ

ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে সাগরে ভাসমান অবস্থায় ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্কের একটি বাণিজ্যিক জাহাজ। উদ্ধার হওয়াদের মধ্যে ৩২ জন মিশরীয় নাগরিকও রয়েছেন।

ডেনমার্কের ‘মার্স্ক’ (Maersk) কোম্পানির জাহাজটি উদ্ধার শেষে তাদের মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে নৌবাহিনী উদ্ধারকৃতদের পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারে নিয়ে যায়।

​ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেয় কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতি পর্যালোচনায় সম্প্রতি কায়রোর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন পোর্ট সাঈদে যান। সেখানে তারা সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হেফাজতে থাকা বাংলাদেশিদের সার্বিক তথ্য সংগ্রহ, আইনি সহায়তা প্রদান এবং দ্রুত দেশে প্রত্যাবাসনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
​পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারের পুলিশ প্রধান বাংলাদেশ প্রতিনিধি দলকে জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তারা আটক বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তারা পৃথকভাবে কাজের উদ্দেশ্যে লিবিয়া যান। সেখানে অবস্থানকালে ইউরোপে প্রবেশের আশায় অনেকে মানবপাচারকারী বা স্থানীয় মাফিয়া চক্রের খপ্পরে পড়েন। ইউরোপ পাঠানোর নামে পাচারকারীরা প্রত্যেকের কাছ থেকে ১০ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এই অর্থের জোগান দিতে দেশে থাকা জমিজমাও বিক্রি করতে হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

আটক বাংলাদেশিরা জানান, গত ১০ জুলাই রাতে তারা মিশরীয় নাগরিকসহ মোট ৪৭ জন একটি রাবারের নৌকায় লিবিয়ার তবরুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। কাঠের বা রাবারের ছোট নৌকাটিতে মাত্র একটি স্পিডবোটের ইঞ্জিন থাকলেও কোনো ধরনের নেভিগেশন (দিকনির্ণয়) ব্যবস্থা ছিল না। আয়োজকরা তাদের জানিয়েছিল ৩৬ ঘণ্টার মধ্যে তারা গ্রিস পৌঁছাতে পারবেন।

তবে নেভিগেশন সুবিধা না থাকায় নৌকাটি পথ হারিয়ে ভূমধ্যসাগরে প্রায় ৪৮ ঘণ্টা লক্ষ্যহীনভাবে ঘুরতে থাকে। একপর্যায়ে জ্বালানি শেষ হয়ে গেলে নৌকাটি অচল হয়ে পড়ে। কোনো খাবার ও পানীয় জল ছাড়া টানা দুই দিন তিন রাত সাগরে ভাসতে থাকেন তারা। রাতের আঁধারে সমুদ্রে কোনো জাহাজ যেতে দেখলে মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে সাহায্য চাইতেন আটকে পড়া যাত্রীরা। শেষ পর্যন্ত ‘মার্স্ক’ জাহাজটির নজরে এলে তারা উদ্ধার পান।

​দীর্ঘদিন প্রতিকূল পরিবেশে সমুদ্রে ভাসতে থাকায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের অনেকেই শারীরিকভাবে মারাত্মক দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা ব্যর্থ হলেও বর্তমানে তারা দ্রুত দেশে ফিরে যেতে আকুতি জানিয়েছেন। উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশি হলেন,
​মুন্সিগঞ্জ: মো. শাওন খান, সুনামগঞ্জ: মো. সাজুর আহমেদ, সুলেমান মিয়া, মো. সেলিম হোসেন, মো. মেহেদী হাসান ও মো. মাসুম মিয়া,হবিগঞ্জ: মো. সবুজ আহমেদ, মো. সারওয়ার হোসেন, জয় শেখ, আব্দুল আওয়াল চৌধুরী ও মো. শিহাব উদ্দিন,​ফরিদপুর: মো. সাইম শেখ,কিশোরগঞ্জ: মো. তোফায়েল হোসেন,সিলেট: জয়নাল উদ্দিন এবং তুহিন মিয়া

কায়রো দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন জানান, মিশরের স্থানীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের সঙ্গে বৈধ পাসপোর্ট নেই, তাদের দ্রুত ‘ট্রাভেল পারমিট’ (টিপি) ইস্যু করা হবে।

একইসঙ্গে জীবন ঝুঁকিতে ফেলে এভাবে অবৈধ ও বিপজ্জনক পথে ইউরোপ যাত্রা থেকে বিরত থাকতে এবং পাচারকারী চক্রের প্রলোভনে না পড়তে সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এম
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কারারক্ষী আমিনুল ইসলাম জানায়, ইফতেখার মাহমুদের হাজতি (হাজতি নম্বর-২৯৬৯২/২৬) হিসেবে কারাগারে ছিলেন। তার বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন।বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। তার হাজতি নম্বর ৪৫৬৫/এ। বুধবার রাতেই হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এম
বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

কোরিয়ার আনসান মসজিদের নিয়মতান্ত্রিক বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার ((২৫ সেপ্টেম্বর ২০২৬) মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কোরিয়ান তরুণী কিম চিন ইসলাম গ্রহণ করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আমান দৈনিক আমার বার্তাকে বলেন, আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজ কিছুক্ষণ আগে (২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) আনসান মসজিদে এক কোরিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে মসজিদে ঘুরতে এসেছিলেন। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক পরিচয় তার কাছে উপস্থাপন করলাম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কোরিয়ান তরুণী কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন উল্লেখ করে মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, কোরিয়ান এই তরুণ কিছু প্রশ্ন করার পর আমি এসবের জবাব তাকে শোনালাম। জবাব পেয়ে এই তরুণী অনেক খুশি হলেন। আর কোনো বিলম্ব করলেন না। ইসলামের কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

তিনি বলেন, ইসলাম গ্রহণের পর তার মুসলিম নাম রাখা হয় আয়েশা। তার কোরিয়ান নাম ছিল কিম চি।

প্রসঙ্গত আয়েশা এখন একজন কাজাখ মুসলিমকে বিয়ে করবেন। তবে বিয়ের জন্যই ইসলাম গ্রহণ করেছেন এমন নয় বলে জানিয়েছেন তিনি।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, ইসলাম প্রকৃতিগতভাবেই সরল ও সহজাত ধর্ম। অথচ ভুল ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অমুসলিম ইসলামকে ভয় পান। সুন্দর আচরণ, আন্তরিকতা ও সহজ ভাষায় ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরলে সেই ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব।

তিনি বলেন, কোরিয়ার মাটিতে ইসলামের দাওয়াহর এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আমাদের নবমুসলিম বোন আয়েশাকে ঈমানের ওপর অটল রাখুন এবং তাঁর জীবনকে শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুন।

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এম
ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

গেল পঁচিশ দিনে ১১৪ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার জন মানুষ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৯৫৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক