মোসাদের কাছে তথ্য পাচার, ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে গোপন সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য পাচারের দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
সোমবার (৩ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এবং চলতি বছরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি ইরানের বিভিন্ন সংবেদনশীল তথ্য বিদেশে পাচার করেন।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, তারা সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান, ছবি এবং অন্যান্য গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের কাছে পাঠাতেন।
তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির পরিচয় কিংবা বিচারপ্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।












