শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, তদন্ত করবে গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পিএম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, তদন্ত করবে গোয়েন্দা সংস্থা

নিউইয়র্ক কনস্যুলেটে হামলা, তদন্ত করবে গোয়েন্দা সংস্থা
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির এক পর্যায়ে করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেটের দরজা-জানালা ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন দায়িত্বশীল নেতাও ছিলেন।

রোববার বিকালে কনস্যুলেটে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রবাসী বাংলাদেশি নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছিলেন। তিনি প্রবেশ করার সময় বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়, কিছু বিক্ষুব্ধ কর্মী ডিম নিক্ষেপ করে এবং পরে কনস্যুলেট ভবনের দরজা-জানালায় আঘাত হানতে থাকে। এতে প্রধান ফটকের কাচ ভেঙে যায় এবং পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ সময় নিরাপত্তা কর্মী ও অফিস স্টাফরা ভেতরে প্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেন। পরবর্তীতে নিউইয়র্ক সিটি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ অস্থায়ীভাবে দুজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি উচ্চপর্যায়ের আলোচনায় রয়েছে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক মন্তব্য করেন যে, এখানে কূটনৈতিক দায়মুক্তি বা ডিপ্লোমেটিক ইমিউনিটি বিষয়টি বিবেচনা করতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসকেও অবহিত করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এ ছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থাও ঘটনাটির ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে।

বিকাল ৫টা থেকে শুরু হওয়া বিক্ষোভ চলে রাত ১১টা পর্যন্ত। কনস্যুলেটের ভেতরে সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছিল মতবিনিময় সভা। সেখানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা এবং কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। সভায় বক্তারা প্রবাসীদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিবর্তন, আসন্ন জাতীয় নির্বাচন এবং সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। রাত শেষে পুলিশি পাহারায় মাহফুজ আলম কনস্যুলেট ত্যাগ করেন। তার সরকারি সফর চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

সভায় বক্তব্য দিতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই মাসে ঘোষিত সংস্কারপত্র বা সনদ অনুযায়ী ভবিষ্যৎ সরকারগুলোকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচারপ্রক্রিয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তন অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে এবং এর ফলে একটি নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে।

প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অতীত রাজনীতিতে এক পরিবার দীর্ঘদিন ক্ষমতায় ছিল, যা কার্যত রাজতন্ত্রের মতোই ছিল। সেই শাসনব্যবস্থার পতনে জনগণের আন্দোলন ভূমিকা রেখেছে। তার মতে, যদি আজ কেউ ডিম নিক্ষেপ করে বা কটূক্তি করে, সেটি গণতন্ত্রের পথে স্বাভাবিক বিরোধিতার অংশ হিসেবেই বিবেচনা করা যেতে পারে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক