কাঁদছে নেপাল / উদ্ধার অভিযানের মধ্যেই নতুন বন্যার শঙ্কা: মৃত ৩৯২, নিখোঁজ প্রায় দেড় হাজার
কাঠমান্ডু: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে যখন মরিয়া উদ্ধার অভিযান চলছে, তখনই নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। নদীর গতিপথে ধ্বংসাবশেষ জমে সৃষ্ট একটি বিশাল ‘ব্যারেজ লেক’-এর পানি দ্রুত বাড়ছে। সেটি ভেঙে গেলে আবারও ভয়াবহ ঢল নেমে...